করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪ কোটি ৩৮ লাখের বেশি মানুষ

১৯ মে ২০২১, ০১:২৫ PM
করোনা আক্রান্ত

করোনা আক্রান্ত © সংগৃহিত

বিশ্বব্যাপী প্রতিদিনেই বাড়ছে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সারাবিশ্বে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৬ কোটি ৪৮ লাখেরও বেশি মানুষ। মারা গেছেন ৩৪ লাখ ১৮ হাজারের বেশি। এই সময়ে সুস্থ হয়েছেন ১৪ কোটি ৩৮ লাখেরও বেশি মানুষ।

বুধবার (১৯ মে) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে মারা গেছেন ১৪ হাজার ২৭৯ জন। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬ লাখ ২০ হাজার ৮৬৭ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে মোট ১৬ কোটি ৪৮ লাখ ৮৬ হাজার ৮২১ জনের শরীরে। এর মধ্যে মারা গেছেন ৩৪ লাখ ১৮ হাজার ৪৩০ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১৪ কোটি ৩৮ লাখ ১১ হাজার ৫৮৩ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩৭ লাখ ৭৪ হাজার ৯৪৫ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১ হাজার ৩৩০ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৭২ লাখ ৫৩ হাজার ৩২৭ জন।

এরপরই রয়েছে ভারত। বেশ কিছুদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ২ কোটি ৫৪ লাখ ৯৫ হাজার ১৪৪ জনের শরীরে। মৃত্যু হয়েছে ২ লাখ ৮৩ হাজার ২৭৬ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ১৯ লাখ ৭৯ হাজার ৭০৩ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ কোটি ৫৭ লাখ ৩৫ হাজার ৪৮৫ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৩৭৯ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৪২ লাখ ৪৭ হাজার ৬০৯ জন।

তালিকার পরবর্তী অবস্থানে থাকা দেশগুলো হলো- চতুর্থ ফ্রান্স, পঞ্চম তুরস্ক, ষষ্ঠ রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম স্পেন এবং দশম জার্মানি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। চীনে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।

করোনা প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত বছরের ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। ওই বছরেরই ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজের অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহনশীলতা প…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজে বৈষম্য ও অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহন…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিবির-ছাত্রদলের হাতাহাতি
  • ০২ আগস্ট ২০২৬