ঔষধ প্রশাসন অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি

কোনো কোম্পানিকে চীনের করোনা টিকা উৎপাদনের অনুমতি দেওয়া হয়নি

১৬ মে ২০২১, ০৮:৫৭ PM
ঔষধ প্রশাসন অধিদপ্তর কার্যালয়

ঔষধ প্রশাসন অধিদপ্তর কার্যালয় © ফাইল ফটো

দেশে করোনাভাইরাসের টিকা উৎপাদনের জন্য এখনও কোনো কোম্পানিকে অনুমোদন দেয়নি ঔষধ প্রশাসন অধিদপ্তর।

আজ রোববার সরকারি এই প্রতিষ্ঠানটির মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার খবরে বলা হয়েছে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসকে চীনা সিনোফার্ম টিকা উৎপাদনের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। প্রকৃতপক্ষে টিকা উৎপাদনের অনুমতি এখনও কোনো টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধরনের খবর প্রকাশ করে জনমনে বিভ্রান্তি তৈরি না করার অনুরোধ করা হয়।

দেশে চীনের সিনোফার্ম টিকা উৎপাদনের জন্য দেশীয় কোম্পানি ইনসেপটা ফার্মাসিউটিক্যালকে অনুমোদন দেওয়া হয়েছে বলে আজ দেশের বেশ কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়। সেসব খবরে ঔষধ প্রশাসন অধিদপ্তরের বরাতও দেওয়া হয়। এ কারণে বিভ্রান্তি দূর করতে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অধিদপ্তর।

আত্মঘাতী গোলে ভাঙল মিশরের ইতিহাস গড়ার স্বপ্ন
  • ১৬ জুন ২০২৬
এটাই কি বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন?
  • ১৬ জুন ২০২৬
‘৩০ ম্যাচ অপরাজিত দলের চিন্তার কিছু নেই’, হতাশার ড্রয়ের পর …
  • ১৬ জুন ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে কী বলছেন নেতানিয়াহু
  • ১৬ জুন ২০২৬
রেকর্ড গড়ে এগিয়ে থেকে বিরতিতে মিশর
  • ১৬ জুন ২০২৬
২৫ বছর পর্যন্ত ফুটবলই খেলেননি, স্পেনকে রুখে দেওয়া কে এই গোল…
  • ১৬ জুন ২০২৬
×