ঈদের দিনে শনাক্ত হাজারের নিচে, ৯ সপ্তাহে সর্বনিম্ন

১৪ মে ২০২১, ০৪:২৫ PM
করোনা শনাক্ত কমেছে

করোনা শনাক্ত কমেছে © প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৮৪৮ জনের দেহে। যা গত ৯ সপ্তাহে সর্বনিম্ন শনাক্তের হার। এর আগে গত ৮ মার্চ ৮৪৫ জনের দেহে করোনা শনাক্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

তার ৯ সপ্তাহ চারদিন পর আজ ঈদের দিন সর্বনিম্ন শনাক্তের খবর দিল স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ৭ লাখ ৭৯ হাজার ৫৩৫ জন।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৬ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১০২ জনে। 

আজ শুক্রবার (১৪ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
সব আয়োজন সম্পূর্ণ, শুধু নেই মা-বাবার ভালোবাসা
  • ২০ মার্চ ২০২৬
ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন তা সবার সঙ্গে ভাগ করা যায়:…
  • ২০ মার্চ ২০২৬
আসমানে শাওয়ালের নতুন হেলাল
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence