ভারত থেকে দেশে ফেরার ৯ দিন পর করোনায় নারীর মৃত্যু

১২ মে ২০২১, ০৮:৫২ PM
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল © ফাইল ফটো

ভারতে চিকিৎসা নিয়ে দেশে ফেরার ৯ দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। তার নাম আসমা বেগম (৪৮)। তিনি সিলেটের দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা। তিনি ৯ দিন আগে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন।

বুধবার (১২ মে) দুপুর ১২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।

ডা. হিমাংশু লাল রায় বলেন, হাসপাতালে আনার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ৩১ শয্যার খাদিমনগর হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠান। পরে সেখানে নেওয়ার পর বেলা ১১টার দিকে অসুস্থ হয়ে পড়লে আবার তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির প্রায় এক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুপুরেই মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, ওই নারী যশোর সিভিল সার্জন অফিসের তত্ত্বাবধানে নমুনা পরীক্ষা করান। সেখানেই তার ফলাফল করোনা পজিটিভ আসে। সকালে বিশেষ ব্যবস্থায় তাকে সিলেটে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। তার শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কিনা সে বিষয়ে আমরা নিশ্চিত নই। কারণ যশোর থেকেই তার সার্বিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজের অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহনশীলতা প…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজে বৈষম্য ও অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহন…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিবির-ছাত্রদলের হাতাহাতি
  • ০২ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক ৩৪২ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি…
  • ০২ আগস্ট ২০২৬
রাত ১২টায় শেষ হচ্ছে ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন
  • ০২ আগস্ট ২০২৬