করোনায় শনাক্ত কমলেও মৃত্যু ফের বাড়ল

১২ মে ২০২১, ০৩:১৯ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৫ জনে।

এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪০ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৭৭ হাজার ৩৯৭ জনে।

আজ বুধবার (১২ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার (১১ মে) ৩৩ জনের মৃত্যু ও নতুন করে ১ হাজার ২৩০ জনের করোনা সংক্রমণ শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। সে হিসেবে ২৪ ঘন্টা পর আজ করোনায় শনাক্ত কমলেও মৃত্যু ফের বেড়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৯২৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১৮ হাজার ২৪৯ জন। 

২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ২৯৬টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৭ দশমিক ৪৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৬ লাখ ৭৭ হাজার ২২২টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ।

৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজের অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহনশীলতা প…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজে বৈষম্য ও অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহন…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিবির-ছাত্রদলের হাতাহাতি
  • ০২ আগস্ট ২০২৬