করোনায় মৃত্যু কমলেও বাড়ছে শনাক্ত

১০ মে ২০২১, ০৪:০৪ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © প্রতীকী ছবি

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯৭২ জনে। এর আগে গতকাল দেশে করোনায় ৫৬ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।

আজ সোমবার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরো এক হাজার ৫১৪ জন। সব মিলিয়ে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা এখন সাত লাখ ৭৫ হাজার ২৭। গতকাল দেশে করোনা শনাক্তের সংখ্যা ছিল এক হাজার ৩৮৬ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ১১৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১২ হাজার ২৭৭ জন।

২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯৬৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৮৪৮টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ৯৯ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৬ লাখ ৪৭ হাজার ৭৪২টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজের অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহনশীলতা প…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজে বৈষম্য ও অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহন…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিবির-ছাত্রদলের হাতাহাতি
  • ০২ আগস্ট ২০২৬