পিঠে সিলিন্ডার বেঁধে মাকে হাসপাতালে নেয়া সেই ছেলের করোনা শনাক্ত

২৫ এপ্রিল ২০২১, ০৮:২৪ AM
মোটরসাইকেলে ছেলের পিঠে বাঁধা সিলিন্ডার থেকে অক্সিজেন নিচ্ছেন মা রেহানা পারভিন

মোটরসাইকেলে ছেলের পিঠে বাঁধা সিলিন্ডার থেকে অক্সিজেন নিচ্ছেন মা রেহানা পারভিন © সংগৃহিত

পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে অসুস্থ মাকে হাসপাতালে নিয়ে ভাইরাল হওয়া ঝালকাঠির সেই জিয়াউল হাসানের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

জিয়াউল হাসান নিজেই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, করোনা আক্রান্ত মায়ের সঙ্গে হাসপাতালে এবং বাড়িতে ছিলাম। এ কারণে শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা পরীক্ষা করাই। নমুনা দেওয়ার ১০ মিনিট পর তারা জানায় আমি করোনা পজিটিভ।

আরো পড়ুন ছেলের পিঠে বাঁধা সিলিন্ডারে অক্সিজেন নিচ্ছেন মা, ছবি ভাইরাল

করোনা পজিটিভ হলেও শারীরিকভাবে ভালো আছেন বলে জানিয়ে জিয়াউল, তার সঙ্গে ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যদের ও করোনা পরীক্ষা করানো হয় কিন্তু আর কারও করোনা শনাক্ত হয়নি।

এর আগে, গত ১৭ এপ্রিল পিঠের সঙ্গে অক্সিজেন সিলিন্ডার বেঁধে করোনা আক্রান্ত মাকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে ঝালকাঠির নলছটি থেকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান জিয়াউল হাসান। মোটরসাইকেলে মা-ছেলের সেই ছবিটি ফেসবুকে ভাইরাল হয়।

এরছয় দিন পর মাকে করোনামুক্ত করে বাড়ি ফিরেন ঝালকাঠি কৃষি ব্যাংকের কর্মকর্তা জিয়াউল হাসান। এবার তিনি নিজেই আক্রান্ত হলেন করোনায়।

ভূমধ্যসাগরে অনাহারে নৌকাতেই প্রাণ হারান সুনামগঞ্জের মহিবুর
  • ০১ এপ্রিল ২০২৬
আ.লীগ আমলের মামলায় যুবদল-ছাত্রদলের ৬ নেতাকর্মী কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৮ বছরের ইতিহাসে ৬ উপাচার্যের পাঁ…
  • ০১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের সার্চ কমিটিতে শিক্ষা সচিব, দুই…
  • ০১ এপ্রিল ২০২৬
ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা বাংলাদেশের
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো: বিরোধী দ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence