লকডাউনের সিদ্ধান্ত হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

১৮ মার্চ ২০২১, ০৪:০৩ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ফটো

করোনা পরিস্থিতিতে আপাতত লকডাউনের কোন চিন্তা-ভাবনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় লকডাউন বাস্তবায়ন করে না। এটা সরকারের সব সংস্থা মিলে সিদ্ধান্ত নেবে। আগামীতে দেখব কী সিদ্ধান্ত হয়। আমরা আমাদের কর্মকাণ্ড জোরদার করছি।

আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা চাই দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা সফল ও ভালো থাকুক। আমরা এটাও চাই করোনা যাতে বৃদ্ধি না পায়। স্বাস্থ্যবিধি মেনে আমাদের কাজ করতে হবে। আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখবেন। ভ্যাকসিন নেবেন। মনে রাখতে হবে ভ্যাকসিন নিলে যে সুরক্ষিত হয়ে গেলেন তা কিন্তু নয়।

তিনি বলেন, বিশ্বব্যাপী করোনায় এখন পর্যন্ত প্রায় ৩০ লাখ মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন কয়েক কোটি মানুষ। বাংলাদেশে আবারও করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়ে গেছে। সবার উচিত স্বাস্থ্যবিধি মেনে চলাচল করা। স্বাস্থ্যবিধি মানলে করোনা কমে আসবে।

লকডাউন বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেলে চললে লকডাউন প্রয়োজন হবে না। তবে কিছু পরামর্শ সরকারকে আমরা দিয়েছি। আমরা নয়, লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

মন্ত্রী বলেন, ভ্যাকসিন নিলেই কিন্তু আপনি সুরক্ষিত হয়ে গেলেন না। ওটা মানবদেহে কার্যকর হতে সময় নেবে। কাজেই আমাদের অপেক্ষা করতে হবে। লকডাউনের চিন্তা সরকার করে এবং সরকারের সকল সংস্থা মিলে বসে সিদ্ধান্ত হয়- সেই সিদ্ধান্ত এখনো হয়নি।

ছেলের রোজা নিয়ে গর্ব, শৈশবের স্মৃতিতে ভাসলেন তাসকিন
  • ২১ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা ও প্রত্যাশা
  • ২১ মার্চ ২০২৬
আসন্ন সিরিজের জন্য দোয়া চাইলেন মুশফিক
  • ২১ মার্চ ২০২৬
পেটের স্বাস্থ্যের জন্য যেসব খাবার উপকারী
  • ২১ মার্চ ২০২৬
ডিজিটাল সালামীর যুগে ফিকে হচ্ছে নতুন টাকার উচ্ছ্বাস
  • ২১ মার্চ ২০২৬
ইরাকে গোয়েন্দা সদর দপ্তরে হামলা, এক কর্মকর্তা নিহত
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence