স্বাস্থ্য অধিদপ্তরের লকডাউন প্রস্তাব ‘নাকচ’ স্বাস্থ্যমন্ত্রীর

১৭ মার্চ ২০২১, ০৯:১৩ PM
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী © ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার ও সম্ভব হলে কমপ্লিট লকডাউনসহ ১২ সুপারিশ নাকচ করে দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর বিসিপিএস কার্যালয়ে এক অনুষ্ঠানে লকডাউন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী এ কথা জানান।

আরও পড়ুন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে, সম্ভব হলে দিতে হবে কমপ্লিট লকডাউন

আপাতত লকডাউনের কোনো পরিকল্পনা নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউনের সিদ্ধান্ত রাষ্ট্রীয় পর্যায়ের, এ বিষয়ে চিন্তাভাবনা নেই। তবে স্বাস্থ্যবিধি মানতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন  বিসিএস-মেডিকেলসহ সব পরীক্ষা বন্ধের সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের

এর আগে মঙ্গলবার (১৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের মিনি কনফারেন্স রুমে মহাপরিচালকের সভাপতিত্বে কোভিড-১৯ প্রতিরোধ ও বর্তমানে করণীয় সম্পর্কে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় কোভিড-১৯ নিয়ন্ত্রণে দেশে ফের লকডাউন, আসন্ন বইমেলা স্থগিত, এক দিন ঈদের ছুটিসহ ১২ দফা সুপারিশ করা হয়।

আরও পড়ুন পরীক্ষা পেছানো নিয়ে ভাবছে না পিএসসি

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬