পরীক্ষা পেছানো নিয়ে ভাবছে না পিএসসি

১৭ মার্চ ২০২১, ০৮:০৬ PM
সরকারী কর্ম কমিশন

সরকারী কর্ম কমিশন © ফাইল ফটো

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর বিষয়ে ভাবছে না সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সব পাবলিক পরীক্ষা বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ নিয়েও এই মুহূর্তে তারা চিন্তা-ভাবনা করছেন না বলেও পিএসসির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, এই মুহূর্তে পরীক্ষা পেছানোর কোনো চিন্তা ভাবনা পিএসসির নেই। পরশু (শুক্রবার) পরীক্ষা। পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। কেন্দ্রগুলোকে পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশনা দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসির এক সদস্য বুধবার (১৭ মার্চ) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা পরীক্ষা নিতে চাই। এই মুহূর্তে পরীক্ষা পেছানো নিয়ে ভাবছি না। পরীক্ষার সব প্রস্তুতি শেষ হয়েছে। পরীক্ষা যথা সময়েই হবে। স্বাস্থ্য অধিদপ্তরের পরীক্ষা পেছানোর সুপারিশ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি এই সদস্য।

এদিকে পরীক্ষা পেছানোর দাবিতে আগামীকাল (১৮ মার্চ) হাইকোর্টের অ্যাপিলেড ডিভিশনে আপিল করবে বিসিএস পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ মার্চ) হাইকোর্ট ডিভিশন থেকে পরীক্ষা পেছানোর রিট খারিজ করার পর নতুন করে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এর আগে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে জাতীয় প্রেসক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিকবার মানববন্ধন করেছেন চাকরিপ্রার্থীরা। করোনা মহামারির মধ্যে ঝুঁকি নিয়ে পরীক্ষায় অংশ নিতে চান না তারা। করোনা টিকা দিয়েই তারা এই পরীক্ষায় বসতে চাচ্ছেন।

তারা বলছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ পুরোপুরি শেষ হয়নি। যারা পরীক্ষা দেবেন তাদেরও টিকা দেয়া হয়নি। ৪১তম বিসিএসে আবেদন করেছেন ৪ লাখ ৭৫ হাজার প্রার্থী। পরীক্ষার্থী এবং অভিভাবক মিলিয়ে প্রায় ৮-১০ লাখ মানুষের সমাগম হবে। এতে করে অনেকেরই করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা ও ঝুঁকি রয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল না খোলায় পরীক্ষার্থীদের একটি বড় অংশ থাকার জায়গা নিয়ে সমস্যায় পড়বেন। তাই পরীক্ষা পেছানোর দাবি তুলেছেন তারা।

গত ১৩ জানুয়ারি ৪১তম বিসিএসের তারিখ ঘোষণা করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ঘোষণা অনুযায়ী, আগামী ১৯ মার্চ এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সারাদেশে স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট স্থাপনে কড়া নির্দেশ মন…
  • ০৮ মে ২০২৬
ডাকসুর বিক্ষোভের পর সিন্ডিকেটে শনিবারের বাস চালুর সিদ্ধান্ত
  • ০৮ মে ২০২৬
জুয়ার টাকা জোগাড় করতে বিশ্ববিদ্যালয় ভিসির হোয়াটসঅ্যাপ অ্যাক…
  • ০৮ মে ২০২৬
অ্যাপ বানিয়ে কল ডিটেইলস-ব্যাংক অ্যাকাউন্ট-মামলাসহ সংবেদনশীল…
  • ০৮ মে ২০২৬
চবি শাখার কমিটি দেবে নিষিদ্ধ ছাত্রলীগ, আবেদন চেয়ে বিজ্ঞপ্তি!
  • ০৮ মে ২০২৬
ঈদ-উল আজহার ছুটি নিয়ে যে সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা
  • ০৭ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9