টিকা নেয়ার ১২ দিন পর করোনায় আক্রান্ত সচিব

২৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:০০ PM
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন © ফাইল ফটো

টিকা নেয়ার ১২ দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. সেলিম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘সচিব স্যার অসুস্থবোধ করলে গত ১৮ ফেব্রুয়ারি করোনার পরীক্ষার নমুনা দেন। এরপর ১৯ ফেব্রুয়ারি করোনা পজিটিভ হওয়ার খবর আসে। এর আগে গত ৭ ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি টিকা নিয়েছিলেন। বর্তমানে তার সামান্য কাশি রয়েছে, জ্বর নেই। তবে শরীরটা দুর্বল।’

টিকা নেয়ার পর করোনায় আক্রান্ত হওয়ার ব্যাপারে বিশিষ্ট ভাইরোলজিস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, ‘ভাইরাসটির শক্তিকালীন সময় ১৫ দিন। এর আগেই সংক্রমিত হয়ে থাকতে পারেন তিনি, হয়তো টের পাননি। কিন্তু তিনি সংক্রমিত হয়েছেন।’

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি 
  • ১১ এপ্রিল ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদ…
  • ১১ এপ্রিল ২০২৬
হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২৭ শিশু ভর্তি
  • ১১ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষায় লোডশেডিং রোধে বিদ্যুৎ বিভাগকে বিশেষ চিঠি দে…
  • ১১ এপ্রিল ২০২৬
সরকার ও ঢাবির কাছে ৪ দাবি ইন্টার্ন চিকিৎসকদের, ৪৮ ঘণ্টার আল…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসির সন্তানকে পড়তে হবে নিজ জেলার স্কুলে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
close