আজ হাগ ডে: মানসিক চাপ কমাতে জড়িয়ে ধরুন প্রিয়জনকে

১২ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৯ AM

© প্রতীকী ছবি

চলছে ভ্যালেন্টাইনস সপ্তাহ। প্রেমের এই সময়ে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) পালিত হচ্ছে হাগ ডে। শুধু প্রেম নিবেদন করার জন্যই নয় জানেন কী এই জড়ানোর পদ্ধতির একটি বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে।

আলিঙ্গন শুধু মনের জন্য উপকারী নয়, শরীরের জন্যও আলিঙ্গন অত্যন্ত জরুরি বলে ধারণা মনোবিজ্ঞানীদের।

*ভালোবাসার মানুষকে কিছুক্ষণ জড়িয়ে থাকলে শরীর থেকে অক্সিটোসিন নির্গত হয়। একে ভালোবাসার হরমোনও বলে। এ হরমোনটি শরীরকে রিল্যাক্স করায়, একইসঙ্গে রক্তচাপ কমাতেও সাহায্য করে

*কাউকে আলিঙ্গন করলে আপনি নিজেকে অনেকটা নিরাপদ মনে করবেন। শুধু তাই নয়, এরফলে হতাশাও কমে যায়। স্ট্রেস লেভেল কমে বলে জানাচ্ছেন চিকিত্‍সকরা।

*শরীরের নানা ব্যথা-যন্ত্রনার উপশম করায় আলিঙ্গন। থেরেপেটিক টাচ ট্রিটমেন্টের ফলে ব্যথা-যন্ত্রণা কমে  দীর্ঘদিনের ব্যথা কমিয়ে আলিঙ্গনের ফলে জীবনযাত্রার মান উন্নত হয়।

*ভালোবাসার মানুষকে দিনে অন্তত ২০ সেকেন্ড জড়িয়ে ধরে রাখা উচিত। এছাড়াও বিজ্ঞানীদের মতে, দিনে অন্তত চার থেকে  বারোবার কাউকে আলিঙ্গন করা স্বাস্থের জন্য অসম্ভব ভালো।

*অন্তত ২০ সেকেন্ড ভালোবাসার মানুষকে জড়িয়ে থাকলে হার্টবিট অনেকটা স্বাভাবিক হয়ে আসে। এটি হার্টকে ভালো রাখতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।

*ভালোবাসার মানুষকে জড়িয়ে থাকলে নিজেকে অনেক নিরাপদ মনে হয়। এমনকি আলিঙ্গন মন থেকে ভয় দূর করতেও সাহায্য করে।

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৩০
  • ২৭ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ বিভ্রাটে সাময়িক বন্ধ ছিল কার্যক্রম, ভুল ব্যাখ্যায় ব…
  • ২৭ এপ্রিল ২০২৬
চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
  • ২৭ এপ্রিল ২০২৬
কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের প্রকাশনা প্রদর্শনী স্থগিত
  • ২৭ এপ্রিল ২০২৬
জামায়াত এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্ক…
  • ২৬ এপ্রিল ২০২৬
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ২৬ এপ্রিল ২০২৬