ভারতে প্রবেশে বাধা, মুখ খুললেন উপদেষ্টা ডা. জাহেদ

১৬ জুন ২০২৬, ১২:৫০ PM
ডা. জাহেদ উর রহমান

ডা. জাহেদ উর রহমান © সংগৃহীত

ভারতের নয়াদিল্লি বিমানবন্দরে প্রবেশে বাধার মুখে পড়ে দেশে ফিরে আসার সিদ্ধান্তকে তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সরকারের একজন প্রতিনিধি হিসেবে তার সঙ্গে যা ঘটেছে, তার প্রতিবাদ জানাতেই তিনি ভারতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন ডা. জাহেদ উর রহমান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ওখানে ব্যক্তি হিসেবে যাইনি, সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি। ফলে আমার সঙ্গে ওখানে যা হয়েছে ইন্সট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সে কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। একটা পর্যায়ে তারা খুব চেষ্টা করেছে যেন আমি ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত কর্মকাণ্ড সেটা আর করিনি। কারণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে তখন আমার মনে হয়েছে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সিগনেচার থাকা দরকার।’

তিনি আরও জানান, ঘটনাটির প্রতিবাদ হিসেবেই তিনি দেশে ফিরে আসেন। তবে দিল্লি বিমানবন্দরে তাকে আটকে রাখা হয়েছিল—এমন প্রচারিত তথ্য সঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে গত রবিবার ভারতের ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) একটি অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা ছাড়েন ডা. জাহেদ উর রহমান। সফরের অংশ হিসেবে তিনি নয়াদিল্লি পৌঁছালেও বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন।

জানা গেছে, দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই তাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করানো হয়। দীর্ঘ সময় অপেক্ষার পরও ভারতে প্রবেশের অনুমতি না পাওয়ায় তিনি শেষ পর্যন্ত দেশটিতে প্রবেশ না করেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। একজন সরকারি উপদেষ্টার সঙ্গে এমন আচরণ নিয়ে নানা প্রশ্নও ওঠে।

এ ঘটনার পরদিন সোমবার ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাঢ়াকে তলব করে বাংলাদেশ সরকার। দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি দায়িত্বে সফররত বাংলাদেশের একজন প্রতিনিধির সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ভারতীয় পক্ষকে জানানো হয়েছে বলেও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

দিল্লি বিমানবন্দরের এই ঘটনাকে ঘিরে দুই দেশের কূটনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে। তবে এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।

জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬
যোগ্যতা ছাড়াই অবৈধ নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেতন ফেরত…
  • ১৫ আগস্ট ২০২৬
ডিআইইউতে ছাত্রলীগ নেতা আটক, পুলিশে দিলেন শিক্ষার্থীরা
  • ১৫ আগস্ট ২০২৬
দেড় বছরেও প্রকাশ্যে আসেনি নোবিপ্রবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ …
  • ১৫ আগস্ট ২০২৬
পদ্মার ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি…
  • ১৫ আগস্ট ২০২৬
নাফেইন ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রথম গ্রাজুয়েশন সম্পন্ন
  • ১৫ আগস্ট ২০২৬