করোনার টিকা নিয়েছি, সমস্যা হচ্ছে না: প্রধান বিচারপতি

০৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:০২ AM
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন © ফাইল ফটো

টিকা নেওয়ার পর বিচারকাজ পরিচালনা করছেন জানিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘আমরা করোনার টিকা নিয়েছি। কোন সমস্যা হচ্ছে না।’ আজ সোমবার (৮ জানুয়ারি) দুটি দেওয়ানি মামলার পক্ষগণ নিজেদর মধ্যে সমঝোতা করে সশরীরে আপিল বিভাগে উপস্থিত হলে তাদের ও আইনজীবীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

এসময় প্রধান বিচারপতি বলেন, আপনারাও টিকা নিন। তখন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, ‘স্যার আমরা কাল নেব।’ তখন প্রধান বিচারপতি বলেন, ‘আপনি টপ ল’ অফিসার অফ দ্যা কান্ট্রি, গতকালই টিকা নেওয়া উচিত ছিলো।’ এরপর বেঞ্চের অপর বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘মনে হয়টিকা নিতে ভয় পাচ্ছেন অ্যাটর্নি জেনারেল!

জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আমি একা নিতে চাইনি। সবাই মিলে নেব। এজন্য দেরি হয়েছে।’

প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাতজন বিচারপতি এবং হাইকোর্টের ৪৮ জন বিচারপতি রোববার প্রথমদিনে করোনার টিকা নিয়েছেন। এরপর হাইকোর্টের বিচারপতিরা বিচারকাজ পরিচালনায় অংশ নেন। আর প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সকল বিচারপতি বেলা সোয়া একটা পর্যন্ত বিচারকাজ পরিচালনা করে বিকালে টিকা নেন। আজ সোমবার হাইকোর্টের অবশিষ্ট বিচারপতিরা টিকা গ্রহন করবেন।

প্রতিবেশীদের সঙ্গে সংঘাত চায় না ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
  • ২১ মার্চ ২০২৬
ঈদে বাড়িতে না যাওয়া শিক্ষার্থীদের জন্য বেরোবি উপাচার্যের বি…
  • ২১ মার্চ ২০২৬
ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ
  • ২১ মার্চ ২০২৬
ঈদ আসে-ঈদ যায়, প্রিয়জনের শূণ্যতা ঘোচে না
  • ২১ মার্চ ২০২৬
 ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত…
  • ২১ মার্চ ২০২৬
বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল আয়ারল্যান্ডের
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence