করোনার ভ্যাকসিন নিলেন শিক্ষা উপমন্ত্রী

০৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৯ AM
করোনার ভ্যাকসিন নিচ্ছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

করোনার ভ্যাকসিন নিচ্ছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল © সংগৃহীত

চট্টগ্রামে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আজ রোববার (০৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিজে ভ্যাকসিন গ্রহণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

ভ্যাকসিন গ্রহণ করে শিক্ষা উপমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। তবে এ ভ্যাকসিন নেওয়ার পর আধা ঘণ্টা অপেক্ষা করেছি। কোনো সমস্যা অনুভব করিনি। একটি মহল অপপ্রচার চালাচ্ছে। তারা রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করা চেষ্টা করছে। আমরা বলতে চাই, উন্নয়নের রাজনীতি ও প্রগতির রাজনীতিকে বাধাগ্রস্ত করতে পারবে না তারা। প্রধানমন্ত্রীর হাত ধরে আমরা এগিয়ে যাবো।’

এসময় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী ও ডা. বিদ্যুৎ বড়ুয়াও  ভ্যাকসিন গ্রহণ করেন।

চমেকের চতুর্থ তলায় ভ্যাকসিন প্রদানে চারটি বুথ রয়েছে। এর মধ্যে দুটিতে পুরুষ এবং দুটিতে নারীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। প্রথমদিনে নিবন্ধনকৃত ১০০ জনকে এ ভ্যাকসিন দেওয়া হচ্ছে। দুপুর আড়াইটা পর্যন্ত কার্যক্রম চলবে। শুধু নিবন্ধনকৃতরাই ভ্যাকসিন নিতে পারবেন। এ পর্যন্ত নিবন্ধন করা অন্তত দেড়শ’ জনের ফরম জমা হয়েছে।

ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
ডা. কামরুলকে হয়রানি করা ব্যক্তি যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে…
  • ১১ এপ্রিল ২০২৬
close