সারাদেশে টিকাদান শুরু আজ

০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩৯ AM

© প্রতীকী ছবি

আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে শুরু হচ্ছে করোনা টিকা প্রয়োগ কার্যক্রম। ঢাকাসহ দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে চলবে টিকাদান। সকাল ১০টায় মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর মাধ্যমে গণটিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। দেশজুড়ে আজ টিকাদান কার্যক্রম চলবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। 

রাজধানীর ৫০টি স্থানে দেওয়া হবে টিকা। এছাড়া সারাদেশের ৯৫৯টি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্ধারণ করা হয়েছে। গণটিকাদান কাজের জন্য প্রস্তুত আছেন ২ হাজার ৪০২ জন স্বাস্থ্যকর্মী। টিকা নিতে ইতোমধ্যে প্রায় ৪ লাখ মানুষ নিবন্ধন করেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সারাদেশে গণটিকাদান কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, প্রথম দফায় দেশে যে ৫৬৭ জন টিকা নিয়েছেন, তারা সবাই সুস্থ আছেন। সুরক্ষা ওয়েবসাইটে দ্রুতই নিবন্ধনের সংখ্যা বাড়ছে। ২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত মোট ৩ লাখ ৮০ হাজার জন টিকা নিতে নিবন্ধন করেছেন। টিকা নিয়ে অপপ্রচারে কান দিচ্ছে না মানুষ।

ইরান ফুটবল দলকে যুক্তরাষ্ট্রের নির্দেশ— ‘তোমাদের এখনই চলে য…
  • ১৬ জুন ২০২৬
কারিকুলাম, শিক্ষক ও অবকাঠামোসহ শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর…
  • ১৬ জুন ২০২৬
ভারতে প্রবেশে বাধা, মুখ খুললেন উপদেষ্টা ডা. জাহেদ
  • ১৬ জুন ২০২৬
কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তা
  • ১৬ জুন ২০২৬
রাজধানীতে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জুলাইযোদ্ধা জু…
  • ১৬ জুন ২০২৬
আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল করে ভুল করিনি
  • ১৬ জুন ২০২৬
×