টিকা দিতে প্রস্তুত কুর্মিটোলা হাসপাতাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২৭ জানুয়ারি ২০২১, ০২:৫৬ PM

© সংগৃহীত

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বুধবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় নির্বাচিত কয়েক শ্রেণি-পেশার মানুষকে টিকা দেয়ার মাধ্যমে করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন।

বুধবার সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতি চলছে। ইতোমধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে।

হাসপাতাল ভবনের প্রবেশ মুখ থেকে ভেতরের মঞ্চ পর্যন্ত ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। মঞ্চের বাইরে একটি বড় পর্দায় টিকাদান দৃশ্য দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

ইতোমধ্যে কুর্মিটোলা হাসপাতালের নির্ধারিত পাঁচজন চিকিৎসক ও নার্স হাসপাতালে প্রবেশ করেছেন। তাঁদের কারো কারো পরিবারের সদস্যরাও রয়েছেন সঙ্গে। প্রথম দিন যাঁরা টিকা নেবেন তাঁদের তালিকায় নাম থাকা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরীসহ আরো কয়েকজন এরইমধ্যে আয়োজনস্থলে পৌঁছেছেন।

ইরান ফুটবল দলকে যুক্তরাষ্ট্রের নির্দেশ— ‘তোমাদের এখনই চলে য…
  • ১৬ জুন ২০২৬
কারিকুলাম, শিক্ষক ও অবকাঠামোসহ শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর…
  • ১৬ জুন ২০২৬
ভারতে প্রবেশে বাধা, মুখ খুললেন উপদেষ্টা ডা. জাহেদ
  • ১৬ জুন ২০২৬
কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তা
  • ১৬ জুন ২০২৬
রাজধানীতে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জুলাইযোদ্ধা জু…
  • ১৬ জুন ২০২৬
আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল করে ভুল করিনি
  • ১৬ জুন ২০২৬
×