ঢাকায় পৌঁছেছে সেরামের ৫০ লাখ টিকা

২৫ জানুয়ারি ২০২১, ১১:৫৯ AM
প্রতীকী

প্রতীকী

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা তিন কোটি ডোজ করোনা টিকার প্রথম চালানের ৫০ লাখ ডোজ দেশে এসে পৌঁছেছে। সোমবার (২৫ জানুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে ভারতের পুনে থেকে দিল্লি হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

সেরামের ‘এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর’ বেক্সিমকো ফার্মার মাধ্যমে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকা দেশে আসল। বিমানবন্দরে আগে থেকেই বেক্সিমকোর গাড়ি প্রস্তুত রাখা হয়েছিল। ওই গাড়িতে করে টিকা নিয়ে যাওয়া হবে টঙ্গিতে বেক্সিমকোর ওয়্যার হাউজে। সেখাসেই সংরক্ষণ করা হবে ভ্যাকসিনগুলো।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তাজুল গণমাধ্যমকে বলেন, বিমানবন্দর থানার একটি ও উত্তরা পশ্চিম থানার একটি মোট দুটি টিম আব্দুল্লাহপুর পর্যন্ত ভ্যাকসিনের মিনি কাভার্ড ভ্যানগুলো স্কোয়াড করে নিয়ে যাবে। এরপর গাজীপুর জেলা পুলিশের টিম আব্দুল্লাহপুর থেকে নিয়ে যাবে।

এর আগে গতকাল রবিবার রাতে এক সংবাদ সম্মেলনে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান (পাপন) বলেছিলেন, ভ্যাকসিন দেশে আসার পর ল্যাব টেস্টের পর স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী সময়মতো দেশের ৬৪ জেলায় পৌঁছে দেয়া হবে।

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ‘হুঁশিয়ারি’ দিয়েছে ইউরোপ ও …
  • ২১ মার্চ ২০২৬
উদার গণতান্ত্রিক দেশ জার্মানিতে উৎসবমুখর ঈদ
  • ২১ মার্চ ২০২৬
আরও একটি ঈদ ক্যাম্পেই কাটল রোহিঙ্গাদের, ফেরার স্বপ্ন অধরা
  • ২১ মার্চ ২০২৬
ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ফের হামলা চালিয়েছে যুক্তর…
  • ২১ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের ঈদের শুভেচ্ছা বিনি…
  • ২১ মার্চ ২০২৬
ঈদের আনন্দে নেমে এলো শোকের ছায়া, ভাসমান সেতু ভেঙে প্রাণ গেল…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence