জোর করে কাউকে ভ্যাকসিন দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

২৫ জানুয়ারি ২০২১, ০৮:২১ AM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ফটো

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, জোর করে কাউকে ভ্যাকসিন দেয়া হবে না। যে চাইবে তাকেই দেয়া হবে। ফ্রন্টলাইন ওয়ার্কারদের সবচেয়ে আগে অগ্রাধিকার দেওয়া হবে। রবিবার সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ভারত থেকে কেনা ৫০ লাখ করোনাভাইরাসের টিকা আগামীকাল সোমবারই দেশে আসছে। ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে একজন নার্সকে টিকা দেয়ার মাধ্যমে ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন করা হবে। এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, করোন পরীক্ষায় অ্যান্টিবডি টেস্ট করার অনুমোদন দিয়েছে সরকার। অ্যান্টিবডি টেস্টের কিট বেসরকারিভাবে আমদানি করা যাবে। বাংলাদেশ নিয়ে আসা ভ্যাকসিন অন্যান্য ভ্যাকসিন তুলনায় কম পার্শ্ব প্রতিক্রিয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

ফাইজারের ভ্যাকসিনের বিষয়ে এখনো কোনো অনুমোদন দেয়া হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটা পর্যায়ে গেলে বেসরকারিভাবে ভ্যাকসিন দেওয়া হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

একাকিত্বে বাড়ছে হৃদরোগের ঝুঁকি, যা বলছে গবেষণা
  • ২১ এপ্রিল ২০২৬
গ্রাফিতিতে ছাত্র মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল-শি…
  • ২১ এপ্রিল ২০২৬
পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
  • ২১ এপ্রিল ২০২৬
গাজার পুনর্গঠনে সেই ডিপি ওয়াল্ডের সঙ্গে চুক্তি করছেন ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসিতে সাপ্লিমেন্টারি পরীক্ষা কি চালু হবে, যা বললেন শিক্ষ…
  • ২১ এপ্রিল ২০২৬
হেনস্তার প্রতিবাদে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্ম…
  • ২১ এপ্রিল ২০২৬