অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার অনুমোদন দিল যুক্তরাজ্য

৩০ ডিসেম্বর ২০২০, ০১:২৮ PM
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য © ইন্টারনেট

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের উদ্ভাবিত করোনাভাইরাস টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের টিকাদান কর্মসূচির জন্য এটিকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। টিকাটির উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা থেকে টিকাটির ১০ কোটি ডোজের ক্রয়াদেশ এরই মধ্যে দেয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য।

বিবিসি জানিয়েছে, এই অনুমোদনের অর্থ হচ্ছে যুক্তরাজ্যের নীতিনির্ধারকেরা মনে করছেন টিকাটি নিরাপদ এবং কার্যকর। বাংলাদেশ সরকার এর আগে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে এই টিকাটি আনছে বলে জানিয়েছে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকাটি চলতি বছরের প্রথম মাসেই তৈরি করা হয়। পরে এপ্রিলে প্রথমবারের মত কোন স্বেচ্ছাসেবীর ওপর প্রয়োগ করা হয় এবং এরপর হাজার-হাজার মানুষের ওপর টিকাটির ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়। যে গতিতে এই টিকাটি উদ্ভাবন করা হয়েছে তা মহামারির আগে অচিন্তনীয় ছিল।

করোনাভাইরাস প্রতিরোধে দ্বিতীয় কোন টিকা হিসেবে এটি যুক্তরাজ্যে অনুমোদন পেল। এর আগে চলতি ডিসেম্বরেই ফাইজার-বায়োঅ্যানটেকের টিকা অনুমোদন দিয়েছিল দেশটি।

বিশ্ববাজারে কমল ইউরিয়া সারের দাম
  • ২২ জুন ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রানার গ্রুপ, আবেদন ৩০ জুন পর…
  • ২২ জুন ২০২৬
বন বিভাগের আপত্তি উপেক্ষা করে সংরক্ষিত বনে বাউন্ডারি নির্মা…
  • ২২ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ৭ জুলাই পর্যন্ত
  • ২২ জুন ২০২৬
এই ছাত্রদল, তোমরা একটু ডিসিপ্লিন মেইনটেইন করো: শিক্ষামন্ত্রী
  • ২২ জুন ২০২৬
গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৫ জুল…
  • ২২ জুন ২০২৬