যুক্তরাজ্যে ছড়িয়ে পড়ছে নতুন ধরনের করোনাভাইরাস

২০ ডিসেম্বর ২০২০, ১০:২১ AM
যুক্তরাজ্যে ছড়িয়ে পড়ছে নতুন ধরনের করোনাভাইরাস

যুক্তরাজ্যে ছড়িয়ে পড়ছে নতুন ধরনের করোনাভাইরাস © বিবিসি

যুক্তরাজ্যের কয়েকটি অঞ্চলে নতুন করে কড়াকড়ি আরোপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সবাইকে ঘরে থাকতে হবে, জরুরি প্রয়োজন ছাড়া বের হতে পারবে না কেউ। অন্য এলাকা থেকে টিয়ার-ফোর এলাকায় আসা যাবে না এবং অন্য এলাকায় যাওয়াও যাবে না। নতুন ধরনের ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংক্রমণ ঠেকাতে টিয়ার-ফোর আরোপের ঘোষণা দিয়েছেন জনসন। আজ রোববার সকাল থেকে লন্ডন, দক্ষিণ-পূর্ব ও পূর্ব ইংল্যান্ড এর আওতায় চলে যাবে। আগামী ৩০ ডিসেম্বর ফের পরিস্থিতি বিবেচনা করা হবে। ডাউনিং স্ট্রিট থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

বরিস জনসন বলেন, ‘ক্রিসমাস নিয়ে যেমনটি পরিকল্পনা ছিল, সেটি পারছি না।’ যারা টিয়ার-ওয়ান, টু ও থ্রির আওতাধীন এলাকায় আছে, ক্রিসমাসের দিন প্রতিবেশীর সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে পারবে তারা, কিন্তু টিয়ার-ফোরে তা সম্ভব নয়। নতুন ধরনের করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে। এটি আগের চেয়ে ৭০ শতাংশ বেশি সংক্রামক হতে পারে।

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে লন্ডন ও কেন্ট শহরে নতুন ধরনের করোনাভাইরাসের দেখা মেলে। ডিসেম্বরে লন্ডনে এ ধরনের ভাইরাসই বেশি দেখা যাচ্ছে। গত ৯ ডিসেম্বরের হিসাব অনুযায়ী লন্ডনে সংক্রমণের ৬২ শতাংশই এ ভাইরাস। পূর্বাঞ্চলে এটি ৫৯ শতাংশ আর দক্ষিণ-পূর্বে ৪৩ শতাংশ। এ পর্যন্ত যুক্তরাজ্যের ২০ লাখের বেশি মানুষ করোনাবাইরাসে আক্রান্ত হয়েছে। আর ৬৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বিশ্ববাজারে কমল ইউরিয়া সারের দাম
  • ২২ জুন ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রানার গ্রুপ, আবেদন ৩০ জুন পর…
  • ২২ জুন ২০২৬
বন বিভাগের আপত্তি উপেক্ষা করে সংরক্ষিত বনে বাউন্ডারি নির্মা…
  • ২২ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন ৭ জুলাই পর্যন্ত
  • ২২ জুন ২০২৬
এই ছাত্রদল, তোমরা একটু ডিসিপ্লিন মেইনটেইন করো: শিক্ষামন্ত্রী
  • ২২ জুন ২০২৬
গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৫ জুল…
  • ২২ জুন ২০২৬