হেফাজতের মহাসচিব কাসেমীর অবস্থা সংকটাপন্ন

১২ ডিসেম্বর ২০২০, ১১:১২ AM
শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমী

শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমী © ফাইল ফটো

আইসিইউতে চিকিৎসাধীন হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায় ইসলামের মহাসচিব শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমীর অবস্থা সংকটাপন্ন। এর আগে গতকাল সকালে তার শারীরিক অবস্থার কিছু উন্নতি হলেও আজ শনিবার (১২ ডিসেম্বর) অবস্থায় অবনতি হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন তার প্রেস সচিব মাওলানা মুনির আহমেদ।

তিনি জানান, হুজুরের ফুসফুসের ইনফেকশন ৪/৫ বছরের পুরনো। এখন সেই ইনফেকশন জটিল পর্যায়ে গিয়ে ঠেকেছে। বৃহস্পতিবার দুপুরে অক্সিজেনের মাত্রা ও রক্তচাপ কমে যাওয়ায় তাকে প্রথমে হাইডিপেন্ডসি ইউনিটে (এইচডিইউ) নেওয়া হয়। কিন্তু অবস্থার আরও অবনতি হলে রাত ৮টায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। শুক্রবার সকালে হুজুরের শরীরে অক্সিজেনের মাত্রা অনেকটা স্বাভাবিক হয়ে আসে। রক্তচাপ এবং হৃৎস্পন্দনও স্বাভাবিক।

চিকিৎসকরা তার করোনা পরীক্ষা করালে নেগেটিভ ফলাফল এসেছে বলেও জানান তিনি। গত ১ ডিসেম্বর ঠান্ডাজনিত অসুস্থতার কারণে ডাক্তারের পরামর্শে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৩০
  • ২৭ এপ্রিল ২০২৬
বিদ্যুৎ বিভ্রাটে সাময়িক বন্ধ ছিল কার্যক্রম, ভুল ব্যাখ্যায় ব…
  • ২৭ এপ্রিল ২০২৬
চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
  • ২৭ এপ্রিল ২০২৬
কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের প্রকাশনা প্রদর্শনী স্থগিত
  • ২৭ এপ্রিল ২০২৬
জামায়াত এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্ক…
  • ২৬ এপ্রিল ২০২৬
একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ২৬ এপ্রিল ২০২৬