দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যানের মৃত্যু

২৩ নভেম্বর ২০২০, ০৯:১৩ AM
 অধ্যাপক আহমেদ হোসেন

অধ্যাপক আহমেদ হোসেন © সংগৃহীত

দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান, দিনাজপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আহমেদ হোসেন মারা গেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২২ নভেম্বর) দিনগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নীলফামারীর জলঢাকা হাসপাতালে মারা যান তিনি।

অধ্যাপক আহমেদ হোসেনের বাড়ি জলঢাকা উপজেলার পৌর শহরের কাজিরহাট তিনকদম এলাকায়।

সোমবার বাদ জোহর জলঢাকা সরকারি স্কুল মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা বাদ আসর কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

অধ্যাপক আহমেদ হোসেনের বাড়ি জলঢাকা উপজেলার পৌর শহরের কাজিরহাট তিনকদম এলাকায়।

১৯৭৩ সালে জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে তিনি এসএসসি পাস করেন। ১৯৭৫ সালে জলঢাকা ডিগ্রি মহাবিদ্যালয় থেকে এইচএসসি, ১৯৭৯ সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে বাংলায় অনার্স লাভ করে ১৯৮০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে বাংলায় এমএ পাস করেন।

জানা গেছে, তার চাকরিজীবন ১৯৮৪ সালে জলঢাকা ডিগ্রি কলেজ দিয়ে শুরু হয়। ১৯৮৬ সালে পাটগ্রাম সরকারি জসিম উদ্দিন কাজী আব্দুল গণি ডিগ্রি কলেজে বাংলায় প্রভাষক হিসেবে নিয়োগ পান। ১৯৯০ সালে নীলফামারী সরকারি কলেজে অধ্যাপনা করেন। ২০০২-০৬ পর্যন্ত দিনাজপুর সরকারি মহিলা কলেজে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে পদোন্নতি হয়ে ২০০৬ সালে দিনাজপুর সরকারি কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে নিয়োগ পান।

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে একযোগে ২০ শিক্ষকের প্রশাসনিক পদ থে…
  • ২৭ এপ্রিল ২০২৬
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
  • ২৭ এপ্রিল ২০২৬
ঢাবির বিশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে
  • ২৭ এপ্রিল ২০২৬
আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ২৭ এপ্রিল ২০২৬
পুতিনের সঙ্গে বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি
  • ২৭ এপ্রিল ২০২৬
সিগারেট ধরাতে নিষেধ করায় রাবিতে বহিরাগত এনে সিনিয়রকে ‘মারধর…
  • ২৭ এপ্রিল ২০২৬