সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

২১ নভেম্বর ২০২০, ০১:১১ PM
সীমান্তে বিএসএফ

সীমান্তে বিএসএফ © ফাইল ফটো

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের খাঁটিয়ামাড়ী সীমান্তে হাসিনুর রহমান ওরফে ফকির জান (২৮) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তিনি খাঁটিয়ামাড়ী এলাকার আবুল হোসেনের ছেলে।

শুক্রবার(২০ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রৌমারী থানার ওসি মুনতাসির বিল্লাহ।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত হাসিনুর রহমান উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী গ্রামের বাসিন্দা আবুল হোসেনের ছেলে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে হাসিনুর আন্তর্জাতিক সীমান্ত ১০৬২/৩এস পিলার দিয়ে ভারত থেকে গরু আনতে যায়। এসময় আসাম রাজ্যের হাটশিংমারী জেলার মাইনকারচর থানার কসুনিমারা ক্যাম্পের বিএসএফ-৬ ব্যাটালিয়ন সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে।

এসময় হাসিনুর রহমানের বুকে ও পেটে গুলি লাগে। এঘটনায় রাতে আহত অবস্থায় তাকে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে পুলিশ লাশ থানায় নিয়ে আসে।

ট্যাগ: ভারত
সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিক দলের দুই পক্ষের সংঘ…
  • ২০ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’
  • ২০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন
  • ২০ এপ্রিল ২০২৬
ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কা কাহিনী
  • ২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত আসনে চূড়ান্ত ১৩ নারীর নাম ঘোষণা করল জামায়াত
  • ২০ এপ্রিল ২০২৬