অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদী আর নেই

২১ নভেম্বর ২০২০, ০৮:২৮ AM
গোলাম সারোয়ার সাঈদী

গোলাম সারোয়ার সাঈদী © ফাইল ফটো

ধর্মীয় বক্তা ও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলার আড়াইবাড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ শায়েখ মাওলানা মো: গোলাম সারোয়ার সাঈদী আর নেই(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার(২১ নভেম্বর) ভোর ৪টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বিষয়টি মাওলানা সাঈদীর ফেসবুক পেজের মাধ্যমে নিশ্চিত করা হয়।

এর আগে মাওলানা সাঈদীর পরিবার সূত্রে জানা যায়, তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় গত ৫ নভেম্বর রাতে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালের (সাবেক অ্যাপোলো হাসপাতাল) আইসিইউতে নেয়া হয়েছে।

মরহুমের জানাজার নামাজ আজ (শনিবার) বাদ আসর আড়াইবাড়ী কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গোলাম সারোয়ার সাঈদী আড়াইবাড়ীর মরহুম পীর আল্লামা গোলাম হাক্কানীর (রহ.) সাহেবজাদা, আল্লামা কামালুদ্দিন জাফরীর পৌত্রা ও ড. মিজানুর রহমান আজহারীর নানা। তিনি ছিলেন আরো অনেক আলেমের আত্মীয়।

তিনি ছিলেন সুবক্তা ও ওয়ায়েজ। বিগত কয়েক বছরে ইউটিউবে দীনের বিভিন্ন বিষয়ের উপর তার বয়ান ব্যাপক সাড়া ফেলেছে। তার ইন্তেকালে কসবা আড়াইবাড়ীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রাথমিকে প্রশিক্ষণহীন শিক্ষক থাকবেন না: প্রাথমিক ও গণশিক্ষ…
  • ২২ জুন ২০২৬
মাজারের ডেগ খুলে দিলেন ডিসি সারওয়ার
  • ২২ জুন ২০২৬
বদলি আবেদন শেষ হওয়ার কতদিন পর প্রতিষ্ঠান পরিবর্তন, জানাল মা…
  • ২২ জুন ২০২৬
অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত মহাপরিকল্পন…
  • ২২ জুন ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
  • ২২ জুন ২০২৬
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ, আব…
  • ২২ জুন ২০২৬