কোয়ারেন্টিনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

১৯ নভেম্বর ২০২০, ০১:৪৪ PM
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর © ফাইল ফটো

নিকটাত্মীয় করোনায় আক্রান্ত হওয়ায় কোয়ারেন্টিনে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক ভার্চুয়াল আলোচনায় তিনি এ কথা জানান। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত না হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এ তথ্য জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমি দুঃখিত, আপনাদের অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি। কারণ আমার বাসায় করোনা ধরা পড়েছে। যার ফলে ১৪ দিনের আইসোলেশনে থাকতে হচ্ছে। করোনা এখন সব জায়গাতে ছড়িয়েছে। আমাদের সিনিয়র লিডার মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসসহ অনেকে করোনায় আক্রান্ত। অনেক নেতাকে আমরা হারিয়েছি।’

জানা গেছে, মির্জা ফখরুলের ইসলামের শ্যালক কাজী একরামুল রশীদ করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসানসহ অনেক নেতাকে ইতিমধ্যে আমরা হারিয়ে ফেলেছি।

প্রাথমিকে প্রশিক্ষণহীন শিক্ষক থাকবেন না: প্রাথমিক ও গণশিক্ষ…
  • ২২ জুন ২০২৬
মাজারের ডেগ খুলে দিলেন ডিসি সারওয়ার
  • ২২ জুন ২০২৬
বদলি আবেদন শেষ হওয়ার কতদিন পর প্রতিষ্ঠান পরিবর্তন, জানাল মা…
  • ২২ জুন ২০২৬
অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত মহাপরিকল্পন…
  • ২২ জুন ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
  • ২২ জুন ২০২৬
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ, আব…
  • ২২ জুন ২০২৬