করোনায় লোকজন ক্লান্ত হয়ে পড়েছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

১৩ নভেম্বর ২০২০, ০৫:৩৫ PM
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেবরিয়াসুস

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেবরিয়াসুস © ফাইল ফটো

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেবরিয়াসুস বলেছেন, সম্ভবত আমরা করোনায় ক্লান্ত হয়ে পড়ছি। কিন্তু এই ভাইরাস ক্লান্ত হচ্ছে না। ইউরোপীয় দেশগুলো লড়াই করছে, কিন্তু ভাইরাসের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। এমনকি এটা বন্ধেরও কোনো ব্যবস্থা নেই।

বৃহস্পতিবার প্যারিস পিস ফোরামে দেয়া বক্তব্যে তিনি বলেন, জরুরিভিত্তিতে একটি টিকা দরকার। কিন্তু একটি টিকার জন্য আমরা অপেক্ষা করতে পারি না এবং সবকিছুতে একটি পদক্ষেপের ওপর নির্ভরশীল হতে পারি না।

করোনাভাইরাসের বিস্তারের পর থেকে গত ১১ মাসে বিশ্বজুড়ে ১২ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরমধ্যে এক-চতুর্থাংশের মৃত্যুর ঘটনা ঘটেছে ইউরোপে। যদিও বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ১০ শতাংশের বাস এ মহাদেশটিতে। ইউরোপের উন্নত হাসপাতালগুলোও মৃত্যুর এ মিছিল ঠেকাতে পারছে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, শীতে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে থাকায় অনেক দেশ নতুন করে লকডাউন পদ্ধতি আরোপ করেছে। ভাইরাসের বিস্তার ঠেকানোর পাশাপাশি স্বাস্থ্যব্যবস্থার বিপর্যয় ঠেকাতে লকডাউনকেই পথ হিসেবে বেছে নিয়েছে ইউরোপের অনেক দেশ।

নকল দুধ তৈরির দায়ে ভেজাল কারবারির জেল-জরিমানা
  • ১৮ এপ্রিল ২০২৬
তামিমকে খোঁচা, বোর্ড নিয়েও ক্ষোভ, পরে ‘ডিলিট’
  • ১৮ এপ্রিল ২০২৬
স্কলারশিপে পড়াশোনার সুযোগ চীনের জিয়াংসু ইউনিভার্সিটিতে, আব…
  • ১৮ এপ্রিল ২০২৬
গাজীপুরে রিসোর্টে অভিযান: দেশি-বিদেশি মদ-মাদক উদ্ধার, গ্রেপ…
  • ১৮ এপ্রিল ২০২৬
হাম পরিস্থিতিকে মহামারি ঘোষণার দাবি ডিপিপিএইচের
  • ১৮ এপ্রিল ২০২৬
দুই কারণে পেছানো হলো এইচএসসি পরীক্ষা
  • ১৮ এপ্রিল ২০২৬