সাবেক গভর্নর সেগুফতা বখত চৌধুরী আর নেই

১১ নভেম্বর ২০২০, ০৭:২০ PM
 সেগুফতা বখত চৌধুরী

সেগুফতা বখত চৌধুরী © ফাইল ফটো

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সেগুফতা বখত চৌধুরী আর নেই(ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। তিনি এসবি চৌধুরী নামেই বেশি পরিচিত। তিনি বাংলাদেশ ব্যাংকের চতুর্থ গভর্নর ছিলেন।

আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে হাসপাতালের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। এসবি চৌধুরী নামেই বেশি পরিচত এই গভর্নর দায়িত্ব পালন করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হিসেবেও। অর্থনীতিবিদ হিসেবে তিনি দক্ষতার পরিচয় রেখেছেন কর্মজীবনে।

প্রসঙ্গত, সেগুফতা বখত চৌধুরী বাংলাদেশ ব্যাংকে ১৯৮৭ সালের ১২ এপ্রিল থেকে ১৯৯২ সালের ১৯ ডিসেম্বর পর্যন্ত গভর্নরের দায়িত্ব পালন করেন।

গোপালগঞ্জ নাই, বগুড়াও নাই, রংপুর বিভাগ তাই বরাবরের মতোই অবহ…
  • ২২ জুন ২০২৬
আশুগঞ্জ পাওয়ার স্টেশনে চাকরি, আবেদন ১২ জুলাই পর্যন্ত
  • ২২ জুন ২০২৬
রিজভী আহমেদের কাছে শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ জানালেন যু…
  • ২২ জুন ২০২৬
বিটিভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় হয়েছে ২৫৪ কো‌টি
  • ২২ জুন ২০২৬
অপরাধের গ্রাফ যেকোনো সময়ের চেয়ে এখন নিম্নমুখী : স্বরাষ্ট্রম…
  • ২২ জুন ২০২৬
শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
  • ২২ জুন ২০২৬