কলেজ ল্যাবের রাসায়নিক দ্রব্যকে মদ ভেবে পান, দুই শ্রমিকের মৃত্যু

০৬ নভেম্বর ২০২০, ০২:৫৫ PM
খুলনা সরকারি মহিলা কলেজ

খুলনা সরকারি মহিলা কলেজ © ফাইল ফটো

কলেজের ল্যাবে সংস্কারের কাজ করার সময় রাসায়নিক দ্রব্য পান করে দুই শ্রমিকের(রঙ মিস্ত্রি) মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে। খুলনা সরকারি মহিলা কলেজের ল্যাবে এমন ঘটনা ঘটে। 

আজ শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ওই দুই শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তরল রাসায়নিক দ্রব্যকে মদ ভেবে তারা পান করেছিলেন বলে জানিয়েছেন সেখানে কর্মরত বাকি শ্রমিকরা। 

মৃতরা হলেন- মো. পারভেজ (২৯) ও রফিক বিশ্বাস (৪০)। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন শামীম (৩২) নামে আরেক শ্রমিক। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ওই তিন জন বিষাক্ত রাসায়নিক পান করে। এরপর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ এটিএম জাকির হোসেন জানান, কলেজের সংস্কার কাজের জন্য ওইসব শ্রমিককে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু ল্যাব থেকে তারা বিষাক্ত কিছু পান করায় মৃত্যুর ঘটনা ঘটেছে।

 

বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয় মনিটরিংয়ে ইউজিসির বাইরে আলাদা সেল হচ্ছে: শিক্…
  • ১৭ এপ্রিল ২০২৬