করোনা আক্রান্ত অপূর্ব আইসিইউতে ভর্তি

০৪ নভেম্বর ২০২০, ০১:৫৯ PM
 অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব © ফাইল ফটো

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বেসরকারি একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন দেশের টেলিভিশন পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার এ বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।

তিনি জানান, পাঁচদিন আগে অপূর্বর শরীরে জ্বর আসে। এরপর করোনা পরীক্ষা করা হয়। ২ নভেম্বর পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। এরপর শারীরিক অবস্থার একটু অবনতি হলে গতকাল (৩ নভেম্বর) বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে আইসিইউ বা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দিচ্ছেন।

তিনি বলেন, ‌‘এখন আসলে সবার কাছে দোয়া চাই। বাকিটা তো চিকিৎসকরা দেখছেন। আমরা সবাই আছি উনার সঙ্গে, হাসপাতালে। ইনশাল্লাহ মেঘ কেটে যাবে।’

এর আগে গত সপ্তাহে সাগর জাহানের একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন অপূর্ব।

গোপালগঞ্জ নাই, বগুড়াও নাই, রংপুর বিভাগ তাই বরাবরের মতোই অবহ…
  • ২২ জুন ২০২৬
আশুগঞ্জ পাওয়ার স্টেশনে চাকরি, আবেদন ১২ জুলাই পর্যন্ত
  • ২২ জুন ২০২৬
রিজভী আহমেদের কাছে শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ জানালেন যু…
  • ২২ জুন ২০২৬
বিটিভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় হয়েছে ২৫৪ কো‌টি
  • ২২ জুন ২০২৬
অপরাধের গ্রাফ যেকোনো সময়ের চেয়ে এখন নিম্নমুখী : স্বরাষ্ট্রম…
  • ২২ জুন ২০২৬
শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
  • ২২ জুন ২০২৬