কুমার শানু করোনায় আক্রান্ত

১৬ অক্টোবর ২০২০, ১২:২০ PM
জনপ্রিয় গায়ক কুমার শানু

জনপ্রিয় গায়ক কুমার শানু

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় গায়ক কুমার শানু। জানা গেছে, দুইদিন আগে জ্বর এসেছিল কুমার শানুর। এরপর করোনা সন্দেহে পরীক্ষা করানো হয়। পরে তাঁর করোনা পজিটিভ। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তার ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এ তথ্য জানা যায়।

তার ফেসবুক পেজে বলা হয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে শানু দা করোনা আক্রান্ত। সবাই তার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করুন। ধন্যবাদ।’ তবে এ বিষয়ে কুমার শানুর পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

ভারতীয় গণমাধ্যম বলছে, তিনি গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন। নিয়ম মেনে করোনা পরীক্ষা করানোর পরই তার রিপোর্ট পজিটিভ আসে। আপাতত তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন। এ নিয়ে তার পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

 

গোপালগঞ্জ নাই, বগুড়াও নাই, রংপুর বিভাগ তাই বরাবরের মতোই অবহ…
  • ২২ জুন ২০২৬
আশুগঞ্জ পাওয়ার স্টেশনে চাকরি, আবেদন ১২ জুলাই পর্যন্ত
  • ২২ জুন ২০২৬
রিজভী আহমেদের কাছে শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ জানালেন যু…
  • ২২ জুন ২০২৬
বিটিভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় হয়েছে ২৫৪ কো‌টি
  • ২২ জুন ২০২৬
অপরাধের গ্রাফ যেকোনো সময়ের চেয়ে এখন নিম্নমুখী : স্বরাষ্ট্রম…
  • ২২ জুন ২০২৬
শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
  • ২২ জুন ২০২৬