বাবার পর করোনায় আক্রান্ত সাকিবের মা

২৩ জুলাই ২০২০, ০৬:০৪ PM

© ফাইল ফটো

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের মা শিরিন রেজার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি হোম আইসোলেশনে রেখে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে সাকিবের বাবা মাশরুর রেজাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, সাকিবের বাবা মাশরুর রেজা গত ১৯ জুলাই করোনা আক্রান্ত হন। এ কারণে গত ২০ জুলাই সাকিবের মা শিরিন রেজার নমুনা নেওয়া হয়। আজ বৃহস্পতিবার নমুনা পরীক্ষার ফলাফলে সাকিবের মায়ের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

সাকিব আল হাসানদের বাড়ি মাগুরা শহরের কশবমোড় এলাকায় সাহাপাড়ায়। সেখানে তাঁর মা শিরিন রেজা ও বাবা মাশরুর রেজা বসবাস করেন। সেখানেই তাঁরা দু’জন হোম আইসোলেশনে রয়েছেন।

এদিকে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে থাকলেও, সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারকা অলরাউন্ডার। তার হয়ে, বাবা মাশরুর রেজাই এতদিন দাতব্য কার্যক্রম দেখভাল করছিলেন। পেশায় একজন ব্যাংকার মাশরুর রেজা।

জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ২৩ মার্চ ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদায়ন ৪…
  • ২৩ মার্চ ২০২৬
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার 
  • ২৩ মার্চ ২০২৬
রমজান-ঈদের টানা ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কবে?
  • ২৩ মার্চ ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন শেষ ৩১ মার্চ
  • ২৩ মার্চ ২০২৬
ইরানের সাথে ‘ফলপ্রসূ’ আলোচনার দাবি ট্রাম্পের; ৫ দিনের জন্য …
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence