ছয় ধরনের করোনা রোগের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

২০ জুলাই ২০২০, ০৯:১৪ PM

© বিবিসি

লন্ডনের কিংস কলেজের বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা ছয় ধরনের কোভিড-১৯ (করোনাভাইরাস) রোগের সন্ধান পেয়েছেন। ভিন্ন ভিন্ন উপসর্গ দিয়ে তারা এগুলোকে আলাদা করেছেন। গবেষকদের এই দলটি দেখেছেন যে, একেক ধরনের রোগে সংক্রমণের তীব্রতা একেক রকমের। খবর: বিবিসি।

এসব থেকে বোঝা যায় শ্বাস প্রশ্বাস গ্রহণে কার কী ধরনের সাহায্যের প্রয়োজন। তাদের মতে রোগে ধরনগুলো হল-

১. ফ্লুর মতো, জ্বর নেই: মাথা ব্যথা, গন্ধ না পাওয়া, পেশীতে ব্যথা, কাশি, গলা ব্যথা, বুকে ব্যথা, জ্বর নেই।

২. ফ্লুর মতো, জ্বর আছে: মাথা ব্যথা, গন্ধ না পাওয়া, কাশি, গলা ব্যথা, গলা ভাঙা, জ্বর, ক্ষুধা নষ্ট হয়ে যাওয়া।

৩. গ্যাস্ট্রোইনটেসটিনাল: মাথা ব্যথা, গন্ধ না পাওয়া, ক্ষুধা নষ্ট হয়ে যাওয়া, ডায়রিয়া, গলা ব্যথা, বুকে ব্যথা, কাশি নেই।

৪. গুরুতর মাত্রার বিচারে এক, ক্লান্তি ও দুর্বলতা: মাথা ব্যথা, গন্ধ না পাওয়া, কাশি, জ্বর, গলা ভাঙা, বুকে ব্যথা, ক্লান্তি ও দুর্বলতা।

৫. গুরুতর মাত্রার বিচারে দুই, বিভ্রান্তি: মাথা ব্যথা, গন্ধ না পাওয়া, ক্ষুধা নষ্ট হয়ে যাওয়া, কাশি, জ্বর, গলা ভাঙা, গলা ব্যথা, বুকে ব্যথা, ক্লান্তি ও দুর্বলতা, বিভ্রান্তি, পেশীতে ব্যথা।

৬. গুরুতর মাত্রার বিচারে তিন, পেট ও শ্বাস প্রশ্বাসজনিত: মাথা ব্যথা, গন্ধ না পাওয়া, ক্ষুধা নষ্ট হয়ে যাওয়া, কাশি, জ্বর, গলা ভাঙা, গলা ব্যথা, বুকে ব্যথা, ক্লান্তি ও দুর্বলতা, বিভ্রান্তি, পেশীতে ব্যথা, শ্বাস কষ্ট, ডায়রিয়া, পেটে ব্যথা।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence