হজের সময় অনুমতি ছাড়া মক্কায় প্রবেশে জরিমানা

১৪ জুলাই ২০২০, ০২:৪৮ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের মহামারির কারণে এ বছরের হজ সীমিত আকারে পালন করা হবে। অনুমতি সাপেক্ষে নির্দিষ্ট কিছু মানুষ চলতি বছর হজ করার সুযোগ পাচ্ছেন। এর বাইরে কেউ এলে তাকে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করার বিধান করেছে সৌদি আরবের অভ্যন্তরীণ মন্ত্রণালয়।

তারা বলেছে, আগামী ১৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত কেউ মক্কার নির্ধারিত অঞ্চলে প্রবেশ করলে এই জরিমানা করা হবে। দ্বিতীয়বারের মতো কেউ আইন অমান্য করলে তাকে ২০ হাজার রিয়াল জরিমানা গুনতে হবে।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৌদি আরবের সব নাগরিক ও অধিবাসীকে হজের সময় সরকারের নির্দেশনা মান্য করে চলার আহ্বান জানান।

তিনি বলেন, হজের নির্ধারিত সময়ে নির্ধারিত রাস্তাঘাটে নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করবে, যেন কেউ আইন অমান্য করতে না পারে।

 

সূত্র : আল-আরাবিয়া

ফিলাডেলফিয়ায় বজ্রঝড়: ফ্রান্স-ইরাকের ম্যাচ বিপাকে
  • ২৩ জুন ২০২৬
ক্লোসাকে ছুঁলেন এমবাপ্পে
  • ২৩ জুন ২০২৬
রোমেরোর ইনজুরি কতটা গুরুতর?
  • ২৩ জুন ২০২৬
মেসির কাছে রেকর্ড হারিয়ে যা বললেন ক্লোসা
  • ২৩ জুন ২০২৬
বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা আলভারেজের
  • ২৩ জুন ২০২৬
‘এক সপ্তাহ ধরে শুধু ওকেই আটকানোর ছক কষেছি, তবুও...’ মেসি জা…
  • ২৩ জুন ২০২৬