এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে মমেক অধ্যক্ষকে

০৩ জুলাই ২০২০, ০৮:৩৮ AM

© সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত ময়মনসিংহ মেডিক্যাল কলেজের (মমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্তরঞ্জন দেবনাথকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারে তাকে ঢাকায় নেওয়া হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) জেলা প্রশাসক মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ডা. চিত্তরঞ্জন দেবনাথকে ময়মনসিংহ থেকে রাতে ঢাকায় নেওয়া হয়েছে। সেখানে উন্নত চিকিৎসার জন্য ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

এর আগে মঙ্গলবার (৩০ জুন) মমেকের অধ্যক্ষ’র করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরদিন পজিটিভ আসে হাসপাতালে কর্মরত তার ছেলে, মেয়ে এবং স্ত্রীর।

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা
  • ২৩ জুন ২০২৬
শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক অবরুদ্ধ, দোকান ভ…
  • ২৩ জুন ২০২৬
সেনেগালকে তিন গোলে হারিয়ে ২৮ বছর পর নকআউটে নরওয়ে
  • ২৩ জুন ২০২৬
গাজীপুরে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৪ …
  • ২৩ জুন ২০২৬
ভূমিকম্পে বুয়েটের আবাসিক ভবনের ছাদ ধস
  • ২৩ জুন ২০২৬
মধ্যরাতে ছাত্রদলের দুপক্ষের পাল্টাপাল্টি হামলা, উত্তপ্ত বিএ…
  • ২৩ জুন ২০২৬