করোনার উপসর্গ নিয়ে রাবি ল্যাব সহকারীর মৃত্যু

০১ জুলাই ২০২০, ০২:০৪ PM

© ফাইল ফটো

নভেল করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ল্যাব সহকারী মাসুদ রানার (৪৫) মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মারা যান।

মাসুদ রানা রাজশাহী নগরীর বালিয়াপুকুর এলাকার গাজিউর রহমানের ছেলে। তিনি রাবির রসায়ন বিভাগের ল্যাব সহকারী ছিলেন।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মাসুদ রানার করোনার উপসর্গ ছিল। কিন্তু নমুনা পরীক্ষার আগেই তিনি মারা গেছেন। মৃত্যুর পর মরদেহের নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার পরই বলা যাবে।

এদিকে বাড়তি সতর্কতা হিসেবে মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে দায়িত্ব দেয়া হয়েছে।

 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা
  • ২৩ জুন ২০২৬
শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক অবরুদ্ধ, দোকান ভ…
  • ২৩ জুন ২০২৬
সেনেগালকে তিন গোলে হারিয়ে ২৮ বছর পর নকআউটে নরওয়ে
  • ২৩ জুন ২০২৬
গাজীপুরে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৪ …
  • ২৩ জুন ২০২৬
ভূমিকম্পে বুয়েটের আবাসিক ভবনের ছাদ ধস
  • ২৩ জুন ২০২৬
মধ্যরাতে ছাত্রদলের দুপক্ষের পাল্টাপাল্টি হামলা, উত্তপ্ত বিএ…
  • ২৩ জুন ২০২৬