বিয়ের দু’দিন পর বরের মৃত্যু, কোভিড-১৯ পজিটিভ ৯৫ জনের

৩০ জুন ২০২০, ০২:৩৩ PM

© প্রতীকী ছবি

বিয়ের মাত্র দু’দিন পর বরের মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষা করে আরও ৯৫ জনের কোভিড-১৯ পজিটিভ এসেছে। ভারতের বিহারে ঘটেছে এমনই এক হৃদয়বিদারক ঘটনা। বিয়ে করার ঠিক দুই দিনের মাথায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন বর।

বিবিসি জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানে আসা আরো ৯৫ জনের নমুনা পরীক্ষা করার পর তাদের কোভিড-১৯ পজিটিভ এসেছে। পাটনা থেকে ৫০ কিলোমিটার দূরে ঘটেছে এই ঘটনা।

এটাই বিহারে প্রথম বড় আকারে সংক্রমণ একটি ঘটনা থেকে। গত ১২ মে গ্রামে ফেরেন সেই বর। এরপর করোনাভাইরাসের উপসর্গ দেখা গেলেও তা নিয়ে খুব একটা সতর্ক না হয়ে বিয়ের অনুষ্ঠান চালিয়ে যান তিনি।

বিশ্বে এখন ৯৯ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ রোগী আছেন। আর বিশ্বব্যাপী মৃতের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেছে।

আজ ঢাকায় সমাবেশ করবে ১১ দলীয় জোট
  • ২৩ জুন ২০২৬
ফটিকছড়ি সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক
  • ২৩ জুন ২০২৬
তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কঠোর নির্দেশনা
  • ২৩ জুন ২০২৬
পাওনা টাকা নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত
  • ২৩ জুন ২০২৬
পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অ্যান্ডি বার্নহাম:…
  • ২৩ জুন ২০২৬
দাম বেড়ে আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
  • ২৩ জুন ২০২৬