করোনা রোগীর মৃত্যুর দৃশ্য টিভিতে সরাসরি সম্প্রচার

১৯ জুন ২০২০, ০৩:১৮ PM
রোগীকে বাঁচাতে চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা

রোগীকে বাঁচাতে চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা © সংগৃহীত

মৃত্যুপথযাত্রী করোনা আক্রান্ত এক রোগীকে বাঁচানোর জন্য চিকিৎসকরা যখন প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, ঠিক তখন টিভিতে সরাসরি সম্প্রচার করে বিতর্কে জড়িয়েছে বলিভিয়ার একটি টিভি চ্যানেল। মঙ্গলবার (১৬ জুন) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোগীর মৃত্যুর আগ মুহূর্ত ‘নো লাইস’ নামক অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার করা হয়। দেশটির পূর্বাঞ্চলীয় এলাকা সান্তা ক্রজভিত্তিক পিএটি চ্যানেলে ‘নো লাইস’ অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতিরাতে।

মৃত্যুর আগ মুহূর্ত সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্তের বিষয়ে ‘নো লাইস’ অনুষ্ঠান কর্তৃপক্ষ বলছে, বলিভিয়ার পূর্বাঞ্চলের শহর সান্তা ক্রজে কর্তৃপক্ষ স্বাস্থ্যসেবাকে যেভাবে অবহেলা করেছে তার প্রতিবাদ হিসেবে শক্ত একটি ঝাঁকুনি দেওয়ার তাড়না থেকে হাসপাতালে কোভিড-১৯ রোগীর মৃত্যুর আগ মুহূর্ত সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুষ্ঠানটি ৩০ মিনিট ধরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর আগ মুহূর্ত এবং তাকে বাঁচাতে চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা সরাসরি সম্প্রচার করেছিল।

দেশটির স্বাধীন তদন্তকারীর একটি সংস্থার সদস্য নাদিয়া ক্রুজ করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর আগ মুহূর্ত সরাসরি সম্প্রচারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘এটি জাতীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ।’ এ ধরনের কাজ ‘সম্মিলিত ভয় তৈরি পারে’ বলে আশঙ্কা তার।

নাদিয়া ক্রুজের সংস্থা স্বাধীনভাবে সরকার বা দেশের সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য নিযুক্ত।

এদিকে টিভি চ্যানেলটির এমন কাণ্ড প্রচুর সমালোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারকারীদের পাশাপাশি দেশটির সাংবাদিকরাও এমন পদক্ষেপের সমালোচনা করছেন।

দেশটির লস টিম্পোস পত্রিকার সাংবাদিক ফ্যাবিওলা চাম্বি এ ঘটনাকে ‘শ্রদ্ধা ও মনুষ্যত্বের অভাব’ হিসেবে অভিহিত করেছেন।

বলিভিয়ায় ২১ হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৬৯৭ জনের। যার প্রায় ৬০ শতাংশই সান্তা ক্রজে।

সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬