করোনাভাইরাস

লকডাউনে মারাত্মক মানসিক চাপে শিশুরা : অক্সফোর্ডের গবেষণা

১৮ জুন ২০২০, ১২:২৩ PM

© প্রতীকী ছবি

নভেল করোনাভাইরাস মহামারি সংক্রমণের মধ্যে বিশ্বজুড়ে লকডাউন বিরাজ করছে। এ কারণে শিশুরা মারাত্মক মানসিক চাপে রয়েছে। এমনকি তারা আগের মতো আর হাসিখুশি থাকছে না। এমন সব তথ্য বেরিয়ে এলো এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক গবেষণায়। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের।

গবেষণায় বলা হয়, মা-বাবা জানিয়েছেন তাদের সন্তানরা আগের চেয়ে বেশি অবসাদগ্রস্ত হয়ে পড়ছে, তারা বেশি উদ্বিগ্ন হয়ে পড়ছে। অল্প বয়সের শিশুরা বেশি অবসাদগ্রস্ত হয়ে পড়ছে। যাদের বয়স আট থেকে দশ তাদের তুলনামূলক বেশি সমস্যা দেখা যাচ্ছে। এসব শিশুদের মধ্যে আচরণগত পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। তারা হঠাৎ করে রেগে যাচ্ছে বা অবাধ্য হচ্ছে বা জেদ করছে।

এ গবেষণায় দশ হাজারের বেশি বাবা-মা অংশ নিয়েছিলেন। তারা নিজেদের সন্তানের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে তধ্য দিয়েছেন। এ গবেষণার সঙ্গে যুক্ত অধ্যাপক কেথি ক্রেসওয়েল বলেন, চলমান মহামারীতে শিশুদের মানসিক স্বাস্থ্যের দিকটি নজর দেয়া খুবই প্রয়োজন। আমরা গবেষণায় দেখেছি শিশুদের ক্ষেত্রে কিছু সমস্যা সাময়িক কিন্তু কিছু সমস্যা বেশ জটিল রূপ ধারণ করছে। কোনো শিশু হয়তো সহজেই পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারে আবার কোনো শিশু পরিস্থিতি দ্বারা মারাত্মক প্রভাবিত হতে পারে।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী নাহিদ-বৃষ্টি হত্যার …
  • ২৮ এপ্রিল ২০২৬
সোনার দামে বড় পতন, এবার ভরি কত?
  • ২৮ এপ্রিল ২০২৬
যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষায় নতুন কেন্দ্র হলো আট কলেজ
  • ২৮ এপ্রিল ২০২৬
আধুনিক ব্যস্ত জীবনে যেভাবে গড়বেন বই পড়ার অভ্যাস
  • ২৮ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কি তিন মাস এগিয়ে আসবে?
  • ২৮ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে বিলুপ্তপ্রায় মিঠা পানির কুমির আটক
  • ২৮ এপ্রিল ২০২৬