সর্বোচ্চ করোনা শনাক্তের দিনে ৪৩ জনের মৃত্যু

১৭ জুন ২০২০, ০২:২৬ PM

© টিডিসি ফটো

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন চার হাজার ৮ জন। আর সুস্থ হয়েছেন এক হাজার ৯২৫ জন। করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ বুধবার (১৭ জুন) এমন তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা ব্রিফিংয়ে জানান, ২৪ ঘন্টায় ১৮ হাজার ৯২২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৫২৭টি। আর আজ বুধবার পর্যন্ত মোট মৃত্যু হয়েছে এক হাজার ৩০৫ জনের।

তিনি জানান, দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ৪৮৯ জন। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ২২.৮৭ শতাংশ। আর মৃত্যুর হার এক দশমিক ৩৩ শতাংশ।

এর আগে মঙ্গলবার ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭ হাজার ২১৪ জনের করোনা পরীক্ষা করা হয়। শনাক্ত হয় তিন হাজার ৮৬২ জনের। একই সময় করোনায় মারা যান ৫৩ জন। এদিন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয় ৯৪ হাজার ৪৮১ জনের। আর মৃত্যু হয়েছে এক হাজার ২৬২ জনের। এছাড়া মঙ্গলবার পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হন দুই হাজার ২৩৭।

দেশে ৬১টি ল্যাবে (পরীক্ষাগার) নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ…
  • ২৩ জুন ২০২৬
পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন, ১২ বছর পর বিশ্বকাপে জি…
  • ২৩ জুন ২০২৬
গোপালগঞ্জে ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
  • ২৩ জুন ২০২৬
সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন‍্য: ডিসি সারওয়ার
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায়ের শঙ্কায় বড় দলগুলো
  • ২৩ জুন ২০২৬
দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার লক্ষে এসবিএসি…
  • ২৩ জুন ২০২৬