করোনায় প্রথম বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

২৮ মে ২০২০, ১২:০৭ PM

© ফাইল ফটো

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা আশরাফ আলী। যুগ্ম-ব্যবস্থাপক পদ মর্যাদার ওই কর্মকর্তার মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০ বছর। বুধবার (২৮ মে) দিবাগত রাতে রাজধানীর উত্তরায় অবস্থিত রিজেন্ট হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন আশরাফ আলী।

দেশে করোনায় আক্রান্ত হয়ে কেন্দ্রীয় ব্যাংকের কোনো কর্মকর্তার এটিই প্রথম মৃত্যু। এর পূর্বে বাণিজ্যিক ব্যাংকগুলোর সাতজন মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে। সংক্রামিত হয়ে হাসপাতাল ও বাসায় চিকিৎসাধীন রয়েছেন অর্ধ-শতাধিক ব্যাংকার।

৪ বছরের অনার্স চার বছরেই শেষ করতে হবে: শিক্ষামন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ২৭ জুন পর্যন্ত
  • ২৩ জুন ২০২৬
৭ ঘণ্টার ব্যবধানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তার মৃ…
  • ২৩ জুন ২০২৬
অবৈধ ২ স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা, একটি সিলগা…
  • ২৩ জুন ২০২৬
সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও সরকারি চাকরিজীবীদের বদলানো যা…
  • ২৩ জুন ২০২৬
নবম পে-স্কেল: প্রথম ধাপে শতভাগ বেতন বৃদ্ধি নিয়ে যা বলছে অর্…
  • ২৩ জুন ২০২৬