ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন

২৭ মে ২০২০, ১০:১৯ PM

© সংগৃহীত

রাজধানীর বেসরকারি ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন লেগেছে। আজ বুধবার (২৭ মে) রাতে আগুন লাগার পর তা নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ৯ টা ৫৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। হাসপাতালের নীচতলায় করোনা ইউনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।

জানা গেছে, আগুন লাগার হাসপাতাল থেকে সকল রোগীকে বের করে আনার চেষ্টা করা হচ্ছে। অনেকে আতঙ্কিত হয়ে চিৎকার করছেন। বাঁচার আকুতি জানাচ্ছেন। হাসপাতালের ভিতরে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। সেখানে রোগী মৃত্যুর আশংকা করছে পুলিশ।

পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ চক্রবর্তী বলেন, হাসপাতালের পাশে অস্থায়ী করোনা ইউনিটে আগুন লেগেছে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

রাজধানীর গুলশানে অবস্থিত হাসপাতালটি শীর্ষস্থানীয় বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে অন্যতম।

৪ বছরের অনার্স চার বছরেই শেষ করতে হবে: শিক্ষামন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ২৭ জুন পর্যন্ত
  • ২৩ জুন ২০২৬
৭ ঘণ্টার ব্যবধানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তার মৃ…
  • ২৩ জুন ২০২৬
অবৈধ ২ স্যালাইন কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা, একটি সিলগা…
  • ২৩ জুন ২০২৬
সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও সরকারি চাকরিজীবীদের বদলানো যা…
  • ২৩ জুন ২০২৬
নবম পে-স্কেল: প্রথম ধাপে শতভাগ বেতন বৃদ্ধি নিয়ে যা বলছে অর্…
  • ২৩ জুন ২০২৬