আম্ফানের পূর্বাভাস দেয়া গবেষকের আশঙ্কা এবার ভয়াবহ বন্যার!

২২ মে ২০২০, ০৮:৩৩ AM

© সংগৃহীত

গত ২৫ এপ্রিল একটি ফেসবুক স্ট্যাটাসে ঘূর্ণিঝড় আম্ফানের আগমনের শঙ্কা প্রকাশ করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের এসোসিয়েট প্রফেসর, প্রাকৃতিক দুর্যোগ গবেষক ড. বিশ্বজিৎ নাথ। এই গবেষক সম্প্রতি আরেকটি স্ট্যাটাসে আশঙ্কা করেছেন আম্পান পরবর্তী ভয়াবহ বন্যার।

তিনি বলেছেন, তখন থেকে এ ঝড়কে মাথায় রেখে প্রস্তুতি নিলে ফসলের এত ক্ষতি হতো না। বিপুল ক্ষতি হওয়া আমসহ মোটামুটি পরিপক্ক ফসল আগেই ঘরে তোলা যেত।

এর আগে ২৫ এপ্রিল নিজের ফেসবুকে আম্ফানের আগমনের খবর প্রকাশ করেন এ গবেষক। সেখানে তিনি একটি ইনফ্রারেড ছবি ব্যবহার করেন। ছবিটিতে তিনি আম্ফানের কেন্দ্রকে কালো কালি দিয়ে চিহ্নিত করেন।

যথেষ্ট প্রযুক্তি থাকলেও আবহাওয়া অধিদফতরের দূরবর্তী সতর্কতা দিতে না পারাকে ইচ্ছাশক্তি সংকট বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার (২১ মে) আরেক স্ট্যাটাসে সারাদেশে বন্যা আসছে বলে পূর্বাভাসও দিয়েছেন তিনি। ২১ মে তে দেয়া ঐ স্ট্যাটাসে তিনি বলেন, আম্পান ইতিহাসের সবচেয়ে ভয়ংকর ঝড়গুলো একটি। আম্ফানের তীব্রতায় ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে। কেননা আম্ফানের পরিধি অনেক বড় ছিল।

 

বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার 
  • ২৩ জুন ২০২৬
মার্কেট নির্মাণ করছে, তাই চাঁদা দিতে হবে—ব্যবসায়ীকে তুলে নি…
  • ২৩ জুন ২০২৬
দুই-তৃতীয়াংশ আসন কীভাবে পেয়েছেন, রাষ্ট্রীয় সাক্ষী পাওয়া গেছ…
  • ২৩ জুন ২০২৬
ক্ষতিকর স্যালাইন উৎপাদনকারী ২ কারখানাকে জরিমানা ও সিলগালা
  • ২৩ জুন ২০২৬
রাতে চীনের উদ্দেশ্যে রওনা হবেন দুই মন্ত্রী
  • ২৩ জুন ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডাটাবেজ তৈরি করল বাংল…
  • ২৩ জুন ২০২৬