স্ত্রীসহ করোনায় আক্রান্ত বিটিভির মহাপরিচালক

০৪ মে ২০২০, ০৮:০৩ AM

© সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক হারুন-অর-রশীদ ও তার স্ত্রীর করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। রোববার ( ৩ মে ) রাতে হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেন।

রাতে গণমাধ্যমে তিনি জানান, কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। গত শুক্রবার আইইডিসিআর থেকে নমুনা সংগ্রহের পর শনিবার রাতে তার করোনা পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসাতেই বিশ্রামে আছেন তিনি।

স্ত্রীর করোনা আক্রান্তের ব্যাপারে বিটিভি মহাপরিচালক বলেন, তার আপাতত জ্বর নেই; শারীরিক অবস্থাও আগের তুলনায় ভালো। তিনিও বাসায় আইসোলেশনে আছেন।

সাতদিন আগে অফিস করেছিলেন বিটিভি মহাপরিচালক। তার সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের কোয়ারেন্টিনে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে মহাপরিচালক আক্রান্ত হওয়ায় বিটিভির নির্ধারিত কিছু অনুষ্ঠান সম্প্রচার বাতিল করে পুরনো অনুষ্ঠান চালানো হতে পারে বলে জানা গেছে।

বজ্রপাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে রক্ষা শিশুস…
  • ২৯ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত হচ্ছে না ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ২৯ এপ্রিল ২০২৬
কুবিতে নবীনদের র‍্যাগিংয়ের অভিযোগ সিনিয়রের বিরুদ্ধে, পরীক্ষ…
  • ২৯ এপ্রিল ২০২৬
হিশামের বিরুদ্ধে একাধিকবার পুলিশে অভিযোগ দেয় পরিবার, ছিলেন …
  • ২৯ এপ্রিল ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার ঘটনায় ম…
  • ২৯ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টার ব্যবধানে ফের সোনার দামে বড় পতন
  • ২৯ এপ্রিল ২০২৬