এবার ডেঙ্গু পরীক্ষার কিট তৈরী করতে চায় গণস্বাস্থ্য কেন্দ্র

৩০ এপ্রিল ২০২০, ১১:১৩ PM

© ফাইল ফটো

দেশের ক্রান্তিলগ্নে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস পরীক্ষার কিট উদ্ভাবন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে বেসরকারি প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র। বর্তমানে সেটা সরকারি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। করোনার কিটের মাধ্যমে ব্যাপক সাড়া জাগানোর পর নতুন করে আবারও আলেচনায় প্রতিষ্ঠানটি। এবার দেশের জনসাধারণের জন্য ডেঙ্গু পরীক্ষার কিট তৈরী করতে চায় তারা। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এ ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করে বলেন, আমাদের করোনা পরীক্ষার কিটের নানাবিধ গুরুত্ব রয়েছে। এখন করোনা চলছে। সামনে যদি ডেঙ্গু আসে, তাহলে একশ থেকে দুইশো টাকায় ডেঙ্গুর কিট দিয়ে দেব। এছাড়া আমাদের বহু শিক্ষিত ছেলেরা গবেষণার কাজে বাইরে আছে। এটার ফলে তারা দেশে আসবে। আমাদের গবেষণার ফিল্ড সমৃদ্ধ হবে।

ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক করোনা পরীক্ষার উদ্ভাবনকৃত কিট পরীক্ষার অনুমতি দেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। কিট পরীক্ষার অনুমতির বিষয়ে তিনি বলেন, দুর্ভাগ্যবশত প্রধানমন্ত্রী বিষয়টা বুঝলেও আমাদের অনেক আমলারা কিটের গুরুত্ব বুঝতে দেরী করে ফেলেছেন। সিডিসি এটার গুরুত্ব বুঝে আগেই চেয়ে পাঠিয়েছে। সম্ভাবনা না থাকলে তো তাঁরা পয়সা খরচ করতো না।

উল্লেখ্য, সকল জটিলতার অবসান ঘটিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবনকৃত করোনা পরীক্ষার কিট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পরীক্ষার অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। আজ বৃহস্পতিবার চিঠির মাধ্যমে অনুমতি প্রদানের বিষয়টি নিশ্চিত করেছে তারা।

বজ্রপাতে প্রাণ গেল বাবার, কোল থেকে ছিটকে প্রাণে রক্ষা শিশুস…
  • ২৯ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত হচ্ছে না ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ২৯ এপ্রিল ২০২৬
কুবিতে নবীনদের র‍্যাগিংয়ের অভিযোগ সিনিয়রের বিরুদ্ধে, পরীক্ষ…
  • ২৯ এপ্রিল ২০২৬
হিশামের বিরুদ্ধে একাধিকবার পুলিশে অভিযোগ দেয় পরিবার, ছিলেন …
  • ২৯ এপ্রিল ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার ঘটনায় ম…
  • ২৯ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টার ব্যবধানে ফের সোনার দামে বড় পতন
  • ২৯ এপ্রিল ২০২৬