জ্বর-কাশি-শ্বাসকষ্টের ওষুধ নিতে আসলে থানায় খবর!

২৪ এপ্রিল ২০২০, ০৮:৩৩ PM

জ্বর, সর্দি, কাশি বা শ্বাসকষ্টের মতো কোনও ওষুধ প্রেসক্রিপশন ছাড়া দোকান থেকে কিনতে আসেন তাহলে সেই ওষুধ তাঁদের দেওয়া হবে না। উল্টো তাদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর ওষুধের দোকানের খাতায় লিখে রাখতে হবে। পরে তা থানার নির্দিষ্ট হোয়াটস অ্যাপে প্রতিদিন বিকেল ৫টার মধ্যে জানিয়ে দিতে হবে। করোনা পরিস্থিতি নিয়ে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে কোলকাতার হাওড়ার ব্যাঁটরা থানা। তবে যারা প্রেসক্রিপশন দেখিয়ে জ্বর, কাশি বা শ্বাসকষ্ট জাতীয় ওষুধ কিনতে আসবেন, তাদেরকে ওষুধ দিতে হবে। 

জানা গেছে, প্রেসক্রিপশন ছাড়া এসব ওষুধ থানার মাধ্যমে সেই ব্যক্তির তথ্য জানিয়ে দেওয়া হবে স্বাস্থ্য দফতরে। পুলিশ বলছে, জ্বর বা করোনার অন্য কোনও উপসর্গ হলে অনেকেই তা লুকিয়ে রাখছেন। মুড়ি-মুরকির মতো ওষুধের দোকান থেকে বিনা প্রেসক্রিপশনেই সেই ওষুধ কিনে আনছেন। রোগ লুকিয়ে রাখলে ভবিষ্যতে তা থেকে অনেকক্ষেত্রেই সমস্যা বাড়তে পারে।

তাই এবার থেকে জ্বরের ওষুধ কেনার ক্ষেত্রে চিকিৎসকের প্রেসক্রিপশন বাধ্যতামূলক করা হচ্ছে বর্তমান এই পরিস্থিতিতে। এই নিয়ে বুধবার হাওড়ার ব্যাঁটরা থানা এলাকার সব ওষুধ দোকান মালিককে ডেকে এক জরুরি বৈঠক করেন থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায়। থানার সিদ্ধান্ত সকলকে জানিয়ে দেওয়া হয়।

গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬
২৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের, আবেদন ২৮ এপ্রিল থ…
  • ২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে সংঘর্ষ: অস্ত্রের প্রতিবাদে ‘কলম মিছিল’ হলো ঢাকা …
  • ২২ এপ্রিল ২০২৬
আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগীদের সঙ্গে বিতর্কিতরাও মূল্য…
  • ২২ এপ্রিল ২০২৬
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি
  • ২২ এপ্রিল ২০২৬