সিলেটে হাসপাতাল থেকে পালালেন করোনায় আক্রান্ত নারী

২৪ এপ্রিল ২০২০, ০৯:২৮ AM

© সংগৃহীত

সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পালিয়েছেন করোনা আক্রান্ত এক নারী। তিনি সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের রঙ্গীটিলার বাসিন্দা। তার খোঁজে স্বামীর মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে সেটিও বন্ধ পাওয়া যায়।

জানা যায়, ওসমানী হাসপাতালের গাইনি ওয়ার্ডে গত বুধবার এক সন্তান জন্ম দেন ওই নারী। এরপর তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার সকালে তার সদ্যজাত সন্তান মারা যায়। এদিন সন্ধ্যায় তার করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। এরপর রাতে কোনো একসময় তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান।

রোগী পালানোর বিষয়টি নিশ্চিত করে ওসমানী হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমদ বলেন, করোনাভাইরাসে আক্রান্ত এক নারী হাসপাতাল থেকে পালিয়েছেন। তাকে খুঁজে বের করতে আমরা চেষ্টা চালাচ্ছি। রোগী লাপাত্তা হওয়ার পর হাসপাতালে সংরক্ষিত তার স্বামীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

চবি শাখা ছাত্রশিবিরের কমিটি ঘোষণা: সভাপতি রনি, সেক্রেটারি খ…
  • ২৫ জুন ২০২৬
অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে ‘দাবি ভূঁইয়া’ বললেন শিক্ষামন্ত্রী
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে স্কুলছাত্র মেহেদী হত্যা মামলার এজাহারভুক্ত আসাম…
  • ২৫ জুন ২০২৬
ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে সাহায্য করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র…
  • ২৫ জুন ২০২৬
চীনা জে-১০সি যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, নজর রাখছে নয়াদিল্লি
  • ২৫ জুন ২০২৬
কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মেধাবিকাশে শিক্ষা সহায়তা বৃ…
  • ২৫ জুন ২০২৬