বরিশালে চিকিৎসক ও মেডিকেল ছাত্র করোনায় আক্রান্ত

১৮ এপ্রিল ২০২০, ১১:১৭ AM

© সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলার এক চিকিৎসক এবং শের-ই বাংলা মেডিকেল কলেজের একছাত্র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শের-ই বাংলা মেডিকেলের পরিচালক বাকির হোসেন জানান, শুক্রবার রাতে ওই দুইজনের পরীক্ষার প্রতিবেদন তারা হাতে পেয়েছেন।

তিনি জানান, আক্রান্ত ওই ছাত্র দুইদিন আগে কুমিল্লা থেকে বরিশালে এসেছেন। তবে গৌরনদী উপজেলার ওই চিকিৎসক কোথায় সংক্রমিত হয়েছেন তা এখনও জানা যায়নি। বৃহস্পতিবার তাদের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছিল।

এদিকে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে মারা যাওয়া ৭২ বছর বয়সী বৃদ্ধও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে।

বাকির হোসেন বলেন, রগুনার বেতাগী উপজেলার ওই বৃদ্ধকে বৃহস্পতিবার তাদের হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে ভর্তি করা হয়। শুক্রবার সন্ধ্যায় মৃত্যুর পর রাতে তার পরীক্ষার প্রতিবেদনে করোনাভাইরাস পজিটিভ আসে।

প্রাথমিক বৃত্তির ফলাফল আগামী সপ্তাহে
  • ২৫ জুন ২০২৬
ভয় পাই, কথা বললে এলাকার বাজেট বন্ধ হবে না তার নিশ্চয়তা নাই
  • ২৫ জুন ২০২৬
১১ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস করল বিজিবি
  • ২৫ জুন ২০২৬
‘ঋণ করো ঘি খাও’ প্রবাদটিকে বিএনপির এমপিরা সিরিয়াসলি নিয়েছেন
  • ২৫ জুন ২০২৬
পবিত্র আশুরা ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখ…
  • ২৫ জুন ২০২৬
কাশ্মিরে থানায় ঢুকে পুলিশকে পেটাল সেনাসদস্যরা, ৪০ জনের বিরু…
  • ২৫ জুন ২০২৬