করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে

১৮ এপ্রিল ২০২০, ১০:২৭ AM

© সংগৃহীত

মহামারি করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। প্রতিদিনই যেন ভাঙ্গছে মৃত্যুর আগেরদিনের রেকর্ড। আর কিছু কিছু দেশ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এরই মধ্যে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এ বিষয় নিশ্চিত করেছে।

করোনাভাইরাসে এখন পর্যন্ত ১৮৫ টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। ওয়াল্ড ও মিটারের দেওয়া তথ্য মতে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ২৪ হাজার ৪২৬। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ১৭৭ জন। ১১ জানুয়ারি করোনা আক্রান্ত হয়ে চীনের প্রথম ব্যাক্তির মৃত্যু হয়।এরপর এ সংখ্যা ৫০ হাজার হতে সময় লেগেছে ৮৩ দিন। এর পরের ৫০ হাজার মৃত্যু হয়েছে মাত্র ৮ দিনে। মাত্র ১৫ দিনে ১ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৭ লাখ মানুষ, মৃত্যুর সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে শুরু নিউইয়র্কেই মারা গেছেন ১৭ হাজারের বেশি। এছাড়া ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য,ইরান, চীন, জার্মানীতে করোনা ব্যাপক ভাবে আাঘাত হেনেছে।

প্রাথমিক বৃত্তির ফলাফল নিয়ে সর্বশেষ যা জানা গেল
  • ২৫ জুন ২০২৬
ভয় পাই, কথা বললে এলাকার বাজেট বন্ধ হবে না তার নিশ্চয়তা নাই
  • ২৫ জুন ২০২৬
১১ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস করল বিজিবি
  • ২৫ জুন ২০২৬
‘ঋণ করো ঘি খাও’ প্রবাদটিকে বিএনপির এমপিরা সিরিয়াসলি নিয়েছেন
  • ২৫ জুন ২০২৬
পবিত্র আশুরা ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখ…
  • ২৫ জুন ২০২৬
কাশ্মিরে থানায় ঢুকে পুলিশকে পেটাল সেনাসদস্যরা, ৪০ জনের বিরু…
  • ২৫ জুন ২০২৬