ব্রিটেনে

আগামী সপ্তাহে মানবদেহে করোনার টিকা পরীক্ষা

১৮ এপ্রিল ২০২০, ০৮:৩৬ AM

© সংগৃহীত

আগামী সপ্তাহে ব্রিটেনে করোনাভাইরাসের প্রতিরোধী টিকা মানুষের উপর যাচাই করা শুরু হবে। ইতিমধ্যে বিভিন্ন প্রজাতির প্রাণীর উপরে কোভিড-১৯ টিকা প্রয়োগ করে আশার আলো দেখে বিজ্ঞানীরা হিউম্যান ট্রায়ালের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন।

সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদলের প্রধান অধ্যাপক অ্যাড্রিয়ান হিল প্রথম সারির ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য ডেইলি মেল’-কে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে, প্রথম পর্যায়ে ১৮–৫৫ বছর বয়সী ৫১০ জন স্বেচ্ছাসেবী আগামী সপ্তাহে কোভিড-১৯ ভ্যাকসিন নিতে সম্মত হয়েছেন। ডেইলি মেলে প্রকাশিত খবরে জানা গিয়েছে যে, অক্সফোর্ডের বিজ্ঞানীরা কোভিড-১৯ ভ্যাকসিনের ব্যাপারে এতটাই আশাবাদী যে, আগামী কয়েক মাসের মধ্যেই এই টিকার সাহায্যে লক্ষ লক্ষ মানুষ মারণ করোনাভাইরাসের কবল এড়িয়ে চলতে পারবেন বলে তাঁদের বিশ্বাস।

প্রফেসর অ্যাড্রিয়ান হিল ও তাঁর সহযোগী বিজ্ঞানীরা শিম্পাঞ্জির শরীরে সার্স কোভ-২ ভাইরাস ইঞ্জেকশন দিয়ে শিম্পাঞ্জির শরীরে ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করেন। এই অ্যান্টিবডিইটিকাহিসেবে মানুষের শরীরে দিলে সার্স কোভ– ২ ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি হবে বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দল নিশ্চিত। ইতিমধ্যে প্রাণীদেহে এই টিকা ব্যবহার করে উল্লেখযোগ্য ভাল ফল পাওয়া গিয়েছে। এবারে হিউম্যান ট্র্যায়াল করার পর টিকাটির কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এই টিকায় মানুষের শরীরে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি হবে বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দল আশাবাদী।

করোনা ভাইরাসের টিকা নিয়ে বিশ্বের প্রায় সব দেশের বিজ্ঞানীরা গবেষণা করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা—ডব্লিউএইচও জানিয়েছে যে বিশ্বজুড়ে প্রায় ৭০টি করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নিয়ে কাজ চলছে। অক্সফোর্ডের গবেষণা তার মধ্যে একটি।

গত সপ্তাহে অক্সফোর্ডের এই গবেষকদলের পক্ষে ভ্যাক্সিনোলজিস্ট সারা গিলবার্ট দাবি করেছিলেন, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তাঁরা করোনাভাইরাসের টিকা আনতে সমর্থ হবেন। সেই কথারই প্রতিধ্বনি শোনা গেল প্রফেসর হিল-এর মুখেও। যদিও এখনও পর্যন্ত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কোনও টিকার কার্যকারিতা প্রমাণ করতে কমপক্ষে ১৮ মাস সময় লাগে। প্রথম পর্যায়েরট্রায়ালের পর দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন দেশের আরও অনেক মানুষের উপর টিকা প্রয়োগ করতে হয়। এবং শেষ পর্যায়ে ট্রায়ালের জন্য হাজার হাজার মানুষকে টিকা দিয়ে পর্যবেক্ষণ করে তবেই টিকা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিষয় পছন্দক্রম শুরু ৮ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবান ছাত্রদলের, অন্য…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এক্স অ্যাকাউন্টে কুরুচিপূর্ণ পোস্ট: এবার বিক্ষোভের ঘোষণা জা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
চোরাই পথ কেন— এক্স অ্যাকাউন্টের পোস্ট নিয়ে যা বললেন জামায়াত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সেনাবাহিনীর অভিযানে এখন পর্যন্ত আটক ১৭৭৪ জন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: ভাষাতত্ত্বের মহাপণ্ডিত থেকে ভাষা …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬